শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মালদ্বীপের রাষ্ট্রপতি

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ১২ আগস্ট, ২০২৪
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের রাষ্ট্রপতি - ছবি: সংগৃহীত
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের রাষ্ট্রপতি - ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মালদ্বীপের রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইজ্জ। একইসাথে নতুন এ সরকারের সব উপদেষ্টাকেও অভিনন্দন জানান তিনি।

রোববার (১১ আগস্ট) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ শেয়ার করা একটি পোস্টে দেশটির রাষ্ট্রপতি ড. মুইজ্জ জোর দিয়ে বলেছেন, মালদ্বীপ-বাংলাদেশ দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু এবং অংশীদার হিসেবে মালদ্বীপ তার নেতৃত্বে বাংলাদেশের জনগণের জন্য ঐক্য, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে।

 

স্থানীয় গণমাধ্যমে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে গত সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। পদত্যাগের পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়।

৮৪ বছর বয়সী ড. মোহাম্মদ ইউনূস একজন নোবেল নোবেলজয়ী অর্থনীতিবিদ ও সারা বিশ্বের সামাজিক ব্যবসার প্রবক্তা। যিনি দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশের লাখ লাখ মানুষকে দারিদ্র্য মুক্ত করার লক্ষ্যে ক্ষুদ্রঋণ অগ্রগামী ছিলেন।পুনরায় কৃতিত্বের সাথে জাতিকে নেতৃত্ব দেয়ার জন্য ছাত্রদের আহ্বানের পর অন্তর্বর্তীকালীন সরকারের দ্বায়িত্ব গ্রহণ করেন।

উল্লেখ্য, মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় ২২ সেপ্টেম্বর ১৯৭৮ সালে।

 

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »