ঢাকা, ২১ মে ২০২৬: বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ৬৩টি ক্যান্টনমেন্ট পাবলিক ও ইংরেজি মাধ্যম স্কুল-কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা ২০–২১ মে ২০২৬ তারিখে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।
সভায় কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভাপতি এবং বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাইনুর রহমান, ওএসপি, এসইউপি, এডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষা বিস্তার কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নীতিনির্ধারণী বিষয়সহ সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্জন ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্ট অধ্যক্ষদের সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান সমন্বয়ক ও পরিচালক (শিক্ষা পরিদপ্তর), মহাপরিচালক (সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর), এবং বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।