শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

ডিসেম্বরেও ১৩ শতাংশের কাছাকাছি খাদ্য মূল্যস্ফীতি, বেশি ভুগছে গ্রামাঞ্চলের মানুষ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
ডিসেম্বরেও ১৩ শতাংশের কাছাকাছি খাদ্য মূল্যস্ফীতি, বেশি ভুগছে গ্রামাঞ্চলের মানুষ।
ডিসেম্বরেও ১৩ শতাংশের কাছাকাছি খাদ্য মূল্যস্ফীতি, বেশি ভুগছে গ্রামাঞ্চলের মানুষ।

ডিসেম্বরেও খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ছিল ১৩ শতাংশের কাছাকাছি। অর্থাৎ অব্যাহত রয়েছে জীবনযাত্রার চাপ। অবশ্য এই সময়ে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে দাঁড়িয়েছে ১১ শতাংশের নিচে। বিশ্লেষকরা বলছেন, শুধু সুদহার কমানো কিংবা শুল্কছাড় নয়, স্বাভাবিক রাখতে হবে পণ্যের আমদানি ও যোগান।

এখন বাজারে কিছুটা কমতে শুরু করেছে শীতকালীন সবজি, আলু ও পেঁয়াজের দর। তবে ভরা মৌসুমেও নাগালে নেই চালের দাম।

বিবিএসের তথ্য বলছে, মাস ব্যবধানে কিছুটা কমে ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে প্রায় ১১ শতাংশ। নভেম্বরে যা ছিল প্রায় সাড়ে এগারো । তবে নভেম্বরের তুলনায় খাদ্য মূল্যস্ফীতি কমলেও তা ১৩ শতাংশ ছুঁই ছুঁই। গেল বছরের নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতির পারদ পেরিয়েছিল ১৪ শতাংশের ঘর। যাতে অস্বস্তিতে পড়তে হয়েছে নিম্ন আয়ের মানুষকে।

তথ্যে আরও দেখা যায়, গেল বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছরের গড় মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৩৪ শতাংশ। তার আগের বছরে যা ছিল সাড়ে নয়। মূল্যস্ফীতির লাগাম টানতে আমদানিতে শুল্ক ছাড় ও নীতি সুদহার বাড়িয়েও সুফল মেলেনি।

বিশ্লেষকরা বলেন, এখনও খাদ্য মুল্যস্ফীতি ১২ শতাংশের উপরে। এটি যদি সিঙ্গেল ডিজিটে আনা যায়, তখনই মনে হবে যে আমাদের মনিটরিং পলিসি, ফিসক্যাল পলিসি এবং বাজার তদারকি এই তিনটির সম্মিলিত উদ্যোগ কাজে লেগেছে।

বিদায়ী বছরের ডিসেম্বরেও শহরের চেয়ে মূল্যস্ফীতি বেশি ভুগিয়েছে গ্রামীণ জনপদকে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »