শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

ডাকসু নেতৃবৃন্দের সঙ্গে প্রফেসর ড. ওমর হাসান কাসলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

ঢাকা, ১৮ অক্টোবর: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতৃবৃন্দের সঙ্গে বিশ্ব মুসলিম যুব সমাবেশ (World Assembly Of Muslim Youth – WAMY)-এর সাবেক সেক্রেটারি জেনারেল, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিজিটিং ফেলো এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ইসলামিক থট (IIIT) যুক্তরাষ্ট্র চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. ওমর হাসান কাসলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে ডাকসু ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থ্যট (BIIT)-এর চেয়ারম্যান ড. এম আবদুল আজিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ড. মো. আবু সায়েম, এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ।

ডাকসুর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, আন্তর্জাতিক সম্পাদক মো. জসিমউদ্দীন খান এবং গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বী।

মতবিনিময়কালে অতিথিবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রমের সম্প্রসারণ ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে জার্নাল প্রকাশ, সেমিনার আয়োজনসহ বিভিন্ন একাডেমিক ও গবেষণামূলক কার্যক্রমে WAMY, IIIT ও BIIT–এর পক্ষ থেকে ডাকসুর সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

সভা শেষে উভয় পক্ষ ভবিষ্যতে শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »