শিরোনাম :
মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ

টাইটানিকের সেই দরজা ৮ কোটিতে বিক্রি

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
রোজকে বাঁচিয়ে রাখা টাইটানিকের সেই দরজা ৮ কোটিতে বিক্রি
রোজকে বাঁচিয়ে রাখা টাইটানিকের সেই দরজা ৮ কোটিতে বিক্রি

বিশ্বের সবচেয়ে বড় জাহাজের মর্মান্তিক দুর্ঘটনার গল্পে ১৯৯৭ সালে নির্মিত হয় ‘টাইটানিক’ সিনেমা। যেখানে রোজ চরিত্রে অভিনয় করেন কেট উইন্সলেট এবং জ্যাক চরিত্রে লিওনার্দো ডিক্যাপ্রিও।

পর্দায় এই দুই তারকার রসায়ন ছুঁয়ে যায় লাখো কোটি দর্শকের হৃদয়। সিনেমার শেষের দিকে নায়িকা জাহাজের একটি ভাঙা দরজার সহায়তায় সমুদ্রে ভেসে ছিলেন। সিনেমার সেই দরজাটি এবার নিলামে উঠেছে।

মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস বলছে, নিলামে দরজাটি ৭ লাখ ১৮ হাজার ৭৫০ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৭ কোটি ৯০ লাখ টাকারও বেশি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই নিলামে আরও বেশ কিছু ঐতিহাসিক সিনেমার ব্যবহৃত পণ্য, সরঞ্জামও তোলা হয়। তবে এসব কিছুর মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে টাইটানিকের সেই দরজাটি।

সিনেমাটিতে কেটের পরা পোশাকটিও নিলামে এক লাখ ২৫ হাজার ডলারে বিক্রি হয়েছে।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশন এ নিলামের আয়োজন করে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »