শিরোনাম :
ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উপপ্রতিনিধি হিসেবে ট্যামি ব্রুসকে মনোনীত করলেন ট্রাম্প

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ১১ আগস্ট, ২০২৫

ওয়াশিংটন:  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উপপ্রতিনিধি হিসেবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও ফক্স নিউজের সাবেক রক্ষণশীল উপস্থাপিকা ট্যামি ব্রুসকে মনোনীত করেছেন। সিনেট নিশ্চিত করলে তিনি রাষ্ট্রদূতের মর্যাদা পাবেন।

শনিবার ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ মনোনয়নের ঘোষণা দেন। তিনি জানান, গত জানুয়ারিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর ট্যামি ব্রুস অসাধারণ দক্ষতার প্রমাণ দিয়েছেন, তাই তাকে এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত করা হয়েছে।

ট্রাম্প লিখেছেন, “ট্যামি ব্রুস একজন মহান, দেশপ্রেমিক, টেলিভিশন ব্যক্তিত্ব এবং সর্বাধিক বিক্রিত বইয়ের লেখক। তাকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের পরবর্তী উপপ্রতিনিধি হিসেবে মনোনীত করতে পেরে আমি আনন্দিত।”

ট্যামি ব্রুস ট্রাম্প প্রশাসনে যোগ দেওয়ার আগে ২০ বছরেরও বেশি সময় ফক্স নিউজে রক্ষণশীল রাজনৈতিক উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। তিনি উদারপন্থীদের সমালোচনামূলক বেশ কয়েকটি বইয়ের লেখক, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ফিয়ার ইটসেলফ: এক্সপোজিং দ্য লেফটস মাইন্ড-কিলিং এজেন্ডা

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হিসেবে ব্রুস ট্রাম্প প্রশাসনের বেশ কয়েকটি বিতর্কিত বৈদেশিক নীতিকে সমর্থন করেছেন, যার মধ্যে রয়েছে অভিবাসন সংক্রান্ত কঠোরতা এবং গাজায় ত্রাণ বিতরণের জন্য বেসরকারি সামরিক ঠিকাদার পাঠানোর প্রস্তাব।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »