শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

চট্টগ্রামে আলোচিত শিবির ক্যাডার নাছির কারামুক্ত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ১২ আগস্ট, ২০২৪

আওয়ামী লীগ সরকারের পতনের পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন নাছির উদ্দিন ওরফে শিবির নাছির। দীর্ঘ ২৬ বছর চার মাস পর কারামুক্ত হলেন তিনি। গতকাল রবিবার সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলসুপার মঞ্জুর হোসেন।

নাছিরের বিরুদ্ধে ডাবল, ট্রিপল মার্ডার, অপহরণসহ ৩৬টি মামলা ছিল। এর মধ্যে ৩১ মামলায় খালাস পেয়েছেন তিনি। দুটির মামলার সাজার মেয়াদ ভোগ করে ফেলেছেন। বাকি তিন মামলায় জামিন পেয়ে মুক্ত হন। এর মধ্যে সবশেষ ৮ আগস্ট একটি মামলায় জামিন হয়। আগেই দুটি মামলার জামিন হয়েছিল।

নাছিরের আইনজীবী মনজুর মোরশেদ আনসারী বলেন, নাছিরের বিরুদ্ধে বর্তমানে তিনটি মামলা বিচারাধীন রয়েছে। সবকটি মামলায় তিনি জামিন পেয়েছেন।

জানা গেছে, নাছিরের বাড়ি জেলার ফটিকছড়ি উপজেলায়। তবে তিনি নগরীর চন্দনপুরা এলাকায় তার সহযোগীদের নিয়ে অবস্থান করতেন। সেখান থেকে তিনি নগরী ও উত্তর চট্টগ্রামের বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করতেন। ১৯৯৭ সালের প্রথম দিকে চট্টগ্রাম কলেজসংলগ্ন এলাকায় নাছিরকে ধরতে একবার বড় অভিযান চালানো হয়। সে সময় নাছিরের লোকজন ভারী অস্ত্র দিয়ে কাউন্টার অ্যাটাক করে পুলিশের দুটি গাড়ি পুড়িয়ে দেয়। এর পরও তাকে গ্রেফতার করা যায়নি। একই বছরের শেষের দিকে আবারও সেখানে অভিযান চালায়। ঐ অভিযানে সাত-আটটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। সে সময় বিডিআর সেলিমসহ কয়েক জনকে গ্রেফতার করা হলে আবারও ফসকে যান নাছির। পরে ১৯৯৮ সালের ৬ এপ্রিল অভিযান চালিয়ে চট্টগ্রাম কলেজ ছাত্রাবাসসংলগ্ন এলাকা থেকে নাছিরকে গ্রেফতার করা হয়।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »