শিরোনাম :
আল-আকসা মসজিদে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানাল মালয়েশিয়া জোহর রাজ্য নির্বাচনের বিএন প্রার্থীদের তালিকা যাচাই-বাছাই চলছে: আহমদ জাহিদ চিলমারী ঘাটে ২৫ নৌকা ডুবি, বিপুল ক্ষয়ক্ষতি ডেঙ্গু রোগীর বিভিন্ন পরীক্ষার খরচে ৮০ শতাংশ ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান ইউক্রেন যুদ্ধ ‘নতুন পর্যায়ে প্রবেশ করেছে’ বলে দাবি ক্রেমলিনের লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রাখলে বাব আল-মান্দেব প্রণালি অচল হতে পারে: আইআরজিসির হুঁশিয়ারি ক্ষুদ্র ব্যবসা নয়, উচ্চমূল্যের শিল্প ও প্রযুক্তির নিয়ন্ত্রণে যেতে হবে বুমিপুত্রদের: উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি রাজনীতিকের বিরুদ্ধে শিক্ষার্থীকে চড় মারার অভিযোগ: তদন্ত শেষের পথে, সাক্ষীদের জবানবন্দি নিচ্ছে পুলিশ দেশের বাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

গাজীপুরে ছাত্রশিবিরের দুই দিনব্যাপী “সাথী শিক্ষাশিবির–২০২৬” সম্পন্ন

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গাজীপুর জেলা শাখার উদ্যোগে দুই দিনব্যাপী “সাথী শিক্ষাশিবির—২০২৬” সফলভাবে সম্পন্ন হয়েছে। সংগঠনটির নেতৃবৃন্দ জানান, কর্মীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, আদর্শিক প্রশিক্ষণ এবং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

শিক্ষাশিবিরের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দীন আইউবী (এমপি)। এছাড়া মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ এবং কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ। তাঁরা সংগঠনের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ। দুই দিনের এই কর্মসূচিতে আলোচনা, প্রশিক্ষণ সেশন এবং সাংগঠনিক দিকনির্দেশনা বিষয়ক বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, এ ধরনের শিক্ষাশিবির ভবিষ্যতে সংগঠনের কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও দায়িত্বশীল ভূমিকা পালনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »