শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

গাজা যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের দূতের মিশর সফর স্থগিত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

জেরুজালেম, ২৮ সেপ্টেম্বর : ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবির মিশর সফর হঠাৎ স্থগিত করা হয়েছে। রোববার এক মার্কিন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন, তবে সফর স্থগিতের কারণ জানানো হয়নি।

এর আগে তেলআবিবে মার্কিন দূতাবাস জানিয়েছিল, হাকাবি কায়রো সফরে যাবেন এবং মিশরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এটি একজন মার্কিন রাষ্ট্রদূতের জন্য মিশরে অত্যন্ত বিরল সফর হতো।

প্রতিবেদনগুলোতে বলা হয়, আলোচনার মূল কেন্দ্রবিন্দু হওয়ার কথা ছিল গাজা যুদ্ধ। যুক্তরাষ্ট্র ও কাতারের সঙ্গে মিশর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মিশর গাজা সিটিতে ইসরায়েলের চলমান বিমান ও স্থল হামলার কঠোর সমালোচনা করেছে। জাতিসংঘ জানিয়েছে, হামলার আগে এ শহরে প্রায় ১০ লাখ মানুষের বসবাস ছিল।

২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে কায়রো বারবার সতর্ক করেছে যে, সংঘাত তীব্র হলে শত-সহস্র ফিলিস্তিনি সীমান্ত অতিক্রম করে সিনাই উপত্যকায় প্রবেশ করতে পারে। অন্যদিকে, ইসরায়েলি গণমাধ্যমে মিশরের সেনা উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হলেও কায়রো বলছে, তাদের সেনারা কেবলমাত্র সীমান্ত নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর মাইক হাকাবিকে ইসরায়েলে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার এ সফর স্থগিত হলো এমন সময়ে, যখন ট্রাম্প সম্প্রতি আরব ও মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে গাজা যুদ্ধের অবসান ঘটাতে নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »