কুয়ালালামপুর, সেপ্টেম্বর ২২: মালয়েশিয়ায় আগামী ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অন্যতম বৃহৎ সামরিক সম্মেলন। মালয়েশিয়ান সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্র সেনা প্যাসিফিক (USARPAC) এর যৌথ আয়োজনে এ বছর তিনটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে, ১৪তম Indo-Pacific Armies Chiefs Conference (IPACC), ৪৯তম Indo-Pacific Armies Management Seminar (IPAMS) এবং ১১তম Senior Enlisted Leaders Forum (SELF)।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবারের সম্মেলনে অংশ নেবে মোট ২৯টি দেশ। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভুটান, ব্রাজিল, ব্রুনেই, কম্বোডিয়া, কানাডা, চিলে, ফিজি, ফ্রান্স, ইন্দোনেশিয়া, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, লাওস, মালদ্বীপ, মঙ্গোলিয়া, নেপাল, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, তিমুর লেস্তে, টোঙ্গা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ভানুয়াতু।
কুয়ালালামপুরের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা, সামরিক সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের উচ্চপর্যায়ের বৈঠক ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে