শিরোনাম :
ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ ভারতে ৩.৪৫ কেজি হাইড্রোফোনিক ক্যানাবিসসহ মালয়েশীয় নাগরিক গ্রেপ্তার মালয়েশিয়ায় পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, ৩১ ইন্দোনেশীয় আটক President stresses more balanced, mutually beneficial US trade deal Tarique outlines 5-point plan to tackle Bangladesh’s energy crisis

কুয়ালালামপুরসহ ১১ রাজ্যে বজ্রঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাস, রাত ২টা পর্যন্ত সতর্কতা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

কুয়ালালামপুর: মালয়েশিয়ার আবহাওয়া অধিদপ্তর (MetMalaysia) কুয়ালালামপুর, পুত্রজায়া ও লাবুয়ানসহ দেশের ১১টি রাজ্যে বজ্রঝড়, ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার সতর্কতা জারি করেছে, যা শুক্রবার (১০ এপ্রিল) ভোর ২টা পর্যন্ত কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক বিবৃতিতে মেটমালয়েশিয়া জানায়, পেনাং, পেরাক, কেলান্তান, পাহাং, সেলাঙ্গর, নেগেরি সেম্বিলান এবং মেলাকার পুরো রাজ্যজুড়ে এই প্রতিকূল আবহাওয়া বিরাজ করতে পারে।

কেদাহ রাজ্যের কোটাসেতার, পোকক সেনা, পাদাং তেরাপ, ইয়ান, পেনডাং, কুয়ালা মুদা, সিক, বালিং, কুলিম এবং বান্দার বাহারু এলাকায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, জোহরের সেগামাত জেলাও এই সতর্কতার আওতায় রয়েছে।

সাবাহর অভ্যন্তরীণ অঞ্চলের সিপিতাং, তেনোম, কুয়ালা পেন্যু, বিউফোর্ট, নাবাওয়ান ও কেনিঙ্গাউ এলাকাতেও একই ধরনের সতর্কতা জারি করা হয়েছে।

সারাওয়াকের সারিকেই (জুলাউ), সিবু (কানওইট ও সেলানগাউ), কাপিত (সং ও কাপিত), বিনতুলু (তাতাউ), মিরি (বেলুরু, তেলাং উসান ও মারুদি) এবং লিমবাং এলাকাও এই সতর্কতার অন্তর্ভুক্ত।

মেটমালয়েশিয়া জনগণকে সতর্ক থাকার এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে, কারণ এই আবহাওয়া পরিস্থিতিতে আকস্মিক বন্যা, গাছ উপড়ে পড়া এবং সড়কে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »