শিরোনাম :
নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০

‘কাতার ছাড়তে হামাসকে চাপ দেয়নি দোহা’

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৬ জুন, ২০২৪
‘কাতার ছাড়তে হামাসকে চাপ দেয়নি দোহা’
‘কাতার ছাড়তে হামাসকে চাপ দেয়নি দোহা’

কাতার ছাড়তে হামাসকে চাপ দেয়নি দোহা। মঙ্গলবার (২৬ জুন) জেরুসালেম পোস্টকে কাতারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানান।

সূত্রটি জানিয়েছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তাবিত তিন পর্যায়ের বন্দীবিনিময় চুক্তি মানার জন্য হামাসকে চাপ দিয়েছে কাতার। এরই পরিপ্রেক্ষিতে দোহার পক্ষ থেকে বলা হয়েছে, এই চুক্তিতে রাজি না হলে কাতার ছেড়ে যেতে হবে। কিন্তু নানা গণমাধ্যমে প্রচারিত ওই সংবাদকে প্রত্যাখ্যান করেন কাতারের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে এ ধরনের কোনো চাপ দেয়া হয়নি।

সূত্রটি আরো জানায়, কাতার ও মিসর চলমান গাজা যুদ্ধ প্রধান মধ্যস্থতাকারী দেশ। তাদের প্রচেষ্টায় গত নভেম্বরেই একটি বন্দীবিনিময় চুক্তি সম্ভব হয়েছিল। তখন ইসরাইলি ১০৫ বন্দীকে মুক্তি দেয়া হয়। তারা এখন বাকি ১২০ বন্দীকে মুক্ত করার জন্য একটি চুক্তির জন্য চাপ দিচ্ছে।

সূত্র : জেরুসালেম পোস্ট

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »