শিরোনাম :
মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ

এক সপ্তাহের বিক্ষোভের পর ছুটির দিনে শান্ত জাকার্তার রাস্তাঘাট

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

জাকার্তা :  টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা বিক্ষোভ-অশান্তির পর শুক্রবার (৫ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার রাস্তাঘাট ছিল শান্ত, যখন দেশটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি পালন করছিল।

শিক্ষার্থী, শ্রমিক ও মানবাধিকার সংগঠনের নেতৃত্বে গত সপ্তাহে জাকার্তায় বিক্ষোভ শুরু হয় সংসদ সদস্যদের বাড়িভাড়া ভাতার বিরুদ্ধে। এক প্রতিবাদে পুলিশের গাড়ি মোটরসাইকেল চালককে চাপা দিয়ে হত্যা করার পর তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার শিক্ষার্থী সংগঠনের প্রতিনিধিরা মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করে আইনপ্রণেতাদের ভাতা এবং পুলিশের কঠোর দমননীতি নিয়ে অভিযোগ তুলে ধরেন। এর আগে সপ্তাহের শুরুতে কিছু সংসদ সদস্যের সঙ্গে তাঁদের আলোচনা হলেও প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে সরাসরি বৈঠকের দাবি এখনো পূরণ হয়নি।

মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ জন নিহত এবং ১,০০০ জনের বেশি আহত হয়েছে। এদিকে কর্তৃপক্ষ দেশজুড়ে ৩,০০০-এরও বেশি মানুষকে আটক করেছে, জানিয়েছে নিউইয়র্কভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।

শুক্রবারের সাময়িক শান্তি সত্ত্বেও বিক্ষোভকারীদের দাবির বিষয়ে সরকারের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »