শিরোনাম :
মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ

ইসরায়েলের হাতে আটক ২৩ মালয়েশীয় স্বেচ্ছাসেবক, জর্ডানে আইনি টিম প্রস্তুত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

সেপাং, ৩ অক্টোবর :  প্রায় ২০ ঘণ্টার দীর্ঘ আটক অভিযানের পর ইসরায়েলি সেনারা (আইডিএফ) গ্লোবাল সুমুদ ফ্লোটিলা (জিএসএফ) মিশনে অংশ নেওয়া ২৩ জন মালয়েশীয় স্বেচ্ছাসেবককে আটক করেছে বলে নিশ্চিত করেছে সুমুদ নুসান্তারা কমান্ড সেন্টার (এসএনসিসি)।

এসএনসিসি’র মহাপরিচালক দাতুক ড. সানি আরাবি আবদুল আলিম জানান, বৃহস্পতিবার বিকেল ৪টা ২৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে তাদের আটক নিশ্চিত হয়। এর আগে স্বেচ্ছাসেবকদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং ভিজ্যুয়াল প্রমাণ থেকে জানা যায়, জাহাজগুলো ইসরায়েলি বাহিনীর হাতে চলে গেছে।

তিনি বলেন, “প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে সিরিয়াস, এসত্রেয়া, আলমা ও হুগা নামের জাহাজগুলো আশকেলনের আশদোদ বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। আমরা আশঙ্কা করছি, স্বেচ্ছাসেবকদের মধ্যে কয়েকজনকে ইতিমধ্যে তীরে নামানো হয়েছে।”

ড. সানি আরাবি আরও জানান, মালয়েশিয়ার আইনি টিম ইতোমধ্যে জর্ডানে প্রস্তুত রয়েছে। জিজ্ঞাসাবাদ বা অন্যান্য আইনি প্রক্রিয়ার ক্ষেত্রে তারা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। স্বেচ্ছাসেবকদের নির্দেশ দেওয়া হয়েছে যে, অনুমোদিত প্রতিনিধি ছাড়া তারা কোনো প্রশ্নের উত্তর দেবেন না।

আটক হওয়া ২৩ জন মালয়েশীয়ের মধ্যে রয়েছেন গায়িকা হেলিজা হেলমি ও তার বোন নুর হাজওয়ানি আফিকাহ (হিও জাহাজে); গায়িকা জিজি কিরানা (হুগা জাহাজে); জনপ্রিয় প্রভাবশালী ব্যক্তিত্ব নুরুল হিদায়াহ মোহদ আমিন (আর্দেল আরিয়ানা) (মিকেনো জাহাজে); এবং ধর্মীয় বক্তা পিইউ রাহমাত (এসত্রেয়া জাহাজে)।

অন্যদের মধ্যে রয়েছেন — নুরফারাহিন রোমলি, দানিশ নজরান মুরাদ, মুসা নুয়াইরি, আইলিয়া বালকিস, সুল আইদিল, হাইকাল আবদুল্লাহ, মুয়াজ জাইনাল, জুলফাধলি খিদ্দিন, রুস্যিদি রামলি, রাজালি আওয়াং, নরহেলমি আব ঘানি, মোহদ আসমাউই মুখতার, নোরাজমান ইসহাক, জাইনাল রশিদ, উস্তাজ মুহাম্মদ, মুহাম্মদ হরীজ আদজরামি (হারোকস), মুহদ হাইকাল লুকমান জুলকেফলি, এবং তৌফিক মোহদ রাজিফ।

৪৫টি দেশের ৫০০-র বেশি কর্মী নিয়ে গঠিত গ্লোবাল সুমুদ ফ্লোটিলা খাদ্য ও চিকিৎসা সামগ্রী বহন করে গাজামুখী হয়। এর লক্ষ্য ছিল ইসরায়েলের অবরোধ ভেঙে যুদ্ধ ও দুর্ভিক্ষে আক্রান্ত ফিলিস্তিনিদের সহায়তা পৌঁছে দেওয়া।

এই মিশনে অংশ নিয়েছিলেন আন্তর্জাতিক খ্যাতনামা ব্যক্তিত্বরাও— জলবায়ু আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গ, হলিউড অভিনেত্রী সুসান সার‍্যান্ডন, এবং দক্ষিণ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা।

সংগঠকরা জানান, বৃহস্পতিবার ভোরে আন্তর্জাতিক জলসীমায় “আর৩ রেড জোন” এর কাছাকাছি পৌঁছালে ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলাটিকে অবরোধ করে এবং জোরপূর্বক ইসরায়েলি বন্দরে নিয়ে যায়।

এসএনসিসি জানিয়েছে, মালয়েশীয় অংশগ্রহণকারীদের দ্রুত মুক্তির জন্য তারা কাজ চালিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এই মানবিক মিশনে হামলার ঘটনায় প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »