শিরোনাম :
ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু

ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনিশ্চিত।

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

 

রোম, ১৩ অক্টোবর: সজীব আহমেদ রিওন ইতালি


ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক এখনো অনিশ্চিত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এ ধরনের কোনো বৈঠকের সময়সূচি এখনো নির্ধারিত হয়নি। তবে ভবিষ্যতে বৈঠকটি চূড়ান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

গুমের দুটি মামলাসহ মোট তিনটি মামলায় পরোয়ানাভুক্ত ১৫ জন সেনা কর্মকর্তার বিচার করার ক্ষমতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।

রোববার (১২ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই গুম ও খুনে জড়িত সেনাকর্মকর্তাদের বিচারের জন্য উপযুক্ত আদালত। এই আইনের বিধান চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নেই।

তিনি নিশ্চিত করেন, এই সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পৌঁছে গেছে।

হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিষয়ে তিনি আইনি প্রক্রিয়া তুলে ধরে বলেন, গুমের মামলায় হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিষয়ে আইনি কোনো মতামত চাইলে দেওয়া হবে। তবে আইনের সাধারণ বিধান হলো, আসামি গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে হয়। এরপর সিদ্ধান্ত নেবেন আদালত।

এর আগে গত শনিবার (১১ অক্টোবর) ঢাকা সেনানিবাসে সামরিক বাহিনীর সদস্যদের মামলা সংক্রান্ত বিষয়ে ব্রিফিংয়ে মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান জানিয়েছিলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে তিনি অভিযোগ করেছিলেন যে, সেনাবাহিনীর কাছে কারও বিরুদ্ধে গুমের ওয়ারেন্টের কোনো কপি আসেনি।

মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান আরও জানান, সাবেক ও বর্তমান মিলিয়ে মোট ২৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে এলপিআরের একজন এবং সার্ভিসে থাকা ১৫ জনসহ মোট ১৬ জনকে সেনা সদরে সংযুক্ত হতে বলা হয়েছিল। ৯ অক্টোবরের মধ্যে সেনা সদরে আসার নির্দেশনা দেওয়া হয়, যার মধ্যে মেজর জেনারেল কবীর আহাম্মদ ছাড়া বাকি ১৫ জন এসেছে।

এদিকে, চিফ প্রসিকিউটর তার সংবাদ সম্মেলনে জানান, ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। তবে বিচার প্রক্রিয়া সরাসরি সম্প্রচারের সময় সাইবার হামলা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

সোমবার টেলিফোনে সাংবাদিকদের প্রেস সচিব বলেন, আমি আগেই জানিয়েছিলাম, প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড ফুড ফোরাম এর বৈঠকে যোগ দিতে রোম যাচ্ছেন। সফরকালে তিনি কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিতে পারেন। তবে আমি কোথাও বলিনি যে তাঁর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক নির্ধারিত হয়েছে।

তিনি আরও বলেন, সংবাদমাধ্যমগুলোকে অনুরোধ করবো তারা যেন এ সংক্রান্ত প্রতিবেদনে সঠিক তথ্য উপস্থাপন করে এবং পূর্বে প্রকাশিত ভুল তথ্য সংশোধন করে।

এদিকে, ওয়ার্ল্ড ফুড ফোরাম এর ফ্ল্যাগশিপ ইভেন্টে অংশ নিতে ইতোমধ্যেই রোমে পৌঁছেছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি রবিবার স্থানীয় সময় বিকেল ৫টায় রোমে পৌঁছান। আগামী ১৫ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে

ওয়েব নিউজ

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »