শিরোনাম :
ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু

আজ মুক্তি পাচ্ছেন হামাসের হাতে থাকা ২০ ইসরায়েলি জিম্মি

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলি নাগরিকরা আজ মুক্তি পাচ্ছেন। সোমবার (১৩ অক্টোবর) সকালে ইসরায়েল সরকারের মুখপাত্র শোশ বেদ্রোসিয়ান জানান, জীবিত ২০ জিম্মির সবাইকে একসঙ্গে ফিরিয়ে আনা হবে। খবর আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের নভেম্বর এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে যেভাবে জিম্মিদের মুক্তি দেওয়া হয়েছিল, এবারও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে।

প্রথমে জিম্মিদের আন্তর্জাতিক রেডক্রস কমিটির (ICRC) কাছে হস্তান্তর করবে হামাস। এরপর রেডক্রস তাদের ইসরায়েলি সেনাবাহিনীর কাছে তুলে দেবে। সেনারা জিম্মিদের গাজায় অবস্থিত সামরিক ঘাঁটিতে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার পর ইসরায়েলে নিয়ে যাবে, যেখানে তারা পরিবারের সঙ্গে পুনর্মিলিত হবেন।

চুক্তি অনুযায়ী, জিম্মিদের ফেরত পাওয়ার পর দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল। তাদের মধ্যে ২৫০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। তবে ফিলিস্তিনের জনপ্রিয় নেতা, “ফিলিস্তিনের ম্যান্ডেলা” খ্যাত মারওয়ান বারঘৌতি এই মুক্তির তালিকায় থাকছেন না।

এর আগে, গত শুক্রবার হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। সেই চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর ৭২ ঘণ্টার মধ্যে হামাসকে জিম্মিদের মুক্তি দিতে হবে।

📍 সূত্র: আলজাজিরা

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »