শিরোনাম :
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার President Shahabuddin resigns citing ill health Bangladeshi Worker Pleads Not Guilty to Fatal Reckless Driving Charge in Malaysia Modi vows tougher action against paper leaks, says issue affects millions of students জোহরের মালয় ভোটারদের সঙ্গে নেগেরি সেম্বিলানের ভোটারদের তুলনা নয়: আমিনুদ্দিন হারুন জোরপূর্বক শ্রম ইস্যুতে যুক্তরাষ্ট্রের কম শুল্কের সুবিধা পেল মালয়েশিয়া, সামনে নতুন তদন্ত ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা ইহুদিবিদ্বেষ নয়, নিপীড়নের প্রতিবাদ: আনোয়ার ‘প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ বিষয় নয়’, মধ্যরাতের ভিডিও বার্তায় মোদি কুয়ালালামপুরে অভিবাসন বিভাগের অভিযান, ১০৯ বিদেশি নাগরিক আটক বিদ্যুৎ-গ্যাসসহ শিল্পের সংকট দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর

অপশক্তিকে রুখে দিতে দেশের তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান কাদেরের

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৮ জুন, ২০২৪
বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের - ছবি : ইউএনবি
বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের - ছবি : ইউএনবি

সব অপশক্তিকে রুখে দিতে দেশের তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (২৮ জুন) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো: আতিকুল ইসলামের উদ্যোগে প্রায় ১ হাজার ৫০০ সাইক্লিস্ট নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘সুস্থতার জন্য সাইক্লিং’ উপলক্ষে এই শোভাযাত্রায় এ আহ্বান জানান ওবায়দুল কাদের।

 

শোভাযাত্রাটি মানিক মিয়া এভিনিউ থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা।

এর আগে ওবায়দুল কাদের শোভাযাত্রাটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আতিকুল বলেন, সুস্থ থাকতে হলে আমাদের শরীরকে সুস্থ রাখতে হবে। এ জন্য সাইক্লিংয়ের কোনো বিকল্প নেই।

 

ভবিষ্যতে ডিএনসিসি এলাকায় আলাদা সাইকেল লেন ও নিয়মিত প্রতিযোগিতামূলক সাইক্লিং ইভেন্ট আয়োজনের আশা প্রকাশ করেন তিনি।

শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাটমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক; ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ আ ফ ম বাহাউদ্দীন নাছিম; দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া; উপদফতর সম্পাদক সায়েম খান; মহানগর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, ডিএনসিসির কাউন্সিলরসহ অনেকে।

সূত্র : ইউএনবি

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »