শিরোনাম :
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ওপর চাপ বাড়ল, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আল-আকসা মসজিদে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানাল মালয়েশিয়া জোহর রাজ্য নির্বাচনের বিএন প্রার্থীদের তালিকা যাচাই-বাছাই চলছে: আহমদ জাহিদ চিলমারী ঘাটে ২৫ নৌকা ডুবি, বিপুল ক্ষয়ক্ষতি ডেঙ্গু রোগীর বিভিন্ন পরীক্ষার খরচে ৮০ শতাংশ ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান ইউক্রেন যুদ্ধ ‘নতুন পর্যায়ে প্রবেশ করেছে’ বলে দাবি ক্রেমলিনের লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রাখলে বাব আল-মান্দেব প্রণালি অচল হতে পারে: আইআরজিসির হুঁশিয়ারি ক্ষুদ্র ব্যবসা নয়, উচ্চমূল্যের শিল্প ও প্রযুক্তির নিয়ন্ত্রণে যেতে হবে বুমিপুত্রদের: উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি রাজনীতিকের বিরুদ্ধে শিক্ষার্থীকে চড় মারার অভিযোগ: তদন্ত শেষের পথে, সাক্ষীদের জবানবন্দি নিচ্ছে পুলিশ

স্বৈরাচার সরকারের সকল অপরাধীদের রাষ্ট্রীয়ভাবে বিচার করা হবে: মতিউর রহমান আকন্দ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
ময়মনসিংহ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
ময়মনসিংহ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, “পরাজিত দল আওয়ামী লীগের নেত্রীসহ নেতারা পালিয়েছে। তাদের বিচারের জন্য ট্রাইবুনাল গঠন করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে তাদের বিচার করা হবে। আমাদের নিজেদের হাতে আইন তুলে নেয়া যাবে না। আওয়ামী লীগের আমলের প্রশাসন সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছেন না, তা বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় প্রতীয়মান হয়েছে। তাদের বিষয়েও বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গ্রহণ করবেন।”
১৩ অক্টোবর রোববার ময়মনসিংহ জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আমীর মোঃ আব্দুল করিম এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দের সঞ্চালনায় সম্মেলনে বিশিষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. সামীউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও অঞ্চল টিম সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, ময়মনসিংহ মহানগরী আমীর মাওলানা কামরুল আহসান এমরুল প্রমুখ।
“আগামীদিনের বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর বাংলাদেশ। আমাদের চেষ্টা থাকবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা। সারাবিশ্বে মানুষ এখন ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে। ইসলাম নিয়ে কোন ধরনের বাড়াবাড়ি করা যাবে না। পৃথিবীতে কোন কট্টর মতবাদ যদি থাকে, সেটি হলো সেকুলারিজম। ইসলামে এমন দৃষ্টান্ত নেই। আমাদের ইসলামকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে।”

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »