শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সব শহিদের রক্তের দায় পরিশোধের সময় এসেছে: তারেক রহমান

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “সব শহিদের রক্তের দায় পরিশোধের সময় এসেছে এখন।”
রোববার (১৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘গণতন্ত্র উত্তরণে কবি-সাহিত্যিকদের ভূমিকা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশের জনগণের ত্যাগ ও সংগ্রামের ইতিহাস শহিদদের রক্তে রঞ্জিত। এখন সময় এসেছে সেই রক্তের ঋণ শোধ করার— গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে।

তিনি সতর্ক করে বলেন, “বাংলাদেশকে যাতে কেউ চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্যে পরিণত করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।”
তারেক রহমানের মতে, দেশের রাজনৈতিক অঙ্গনে বিভাজন সৃষ্টির মাধ্যমে চরমপন্থার বীজ বপন করা হতে পারে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ক্ষতিকর।

বিএনপির এই নেতা জোর দিয়ে বলেন, জনগণই সকল কিছুর মালিক— এ সত্য প্রতিষ্ঠা করতে হলে একটি স্বাধীন, নিরপেক্ষ ও গণতান্ত্রিক নির্বাচন অপরিহার্য।
তিনি বলেন, “একটি গণতান্ত্রিক নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের শক্তিই হচ্ছে সবচেয়ে বড় শক্তি।”

তারেক রহমান সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের আহ্বান জানান, গণতন্ত্র রক্ষার সংগ্রামে তাদের ভূমিকা রাখতে হবে, যাতে বাংলাদেশ ভবিষ্যতে একটি আধুনিক ও জনগণকেন্দ্রিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে পারে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »