শিরোনাম :
ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু

শিশুদের অংশগ্রহণে মালয়েশিয়ায় আসিয়ান দিবস উদযাপন

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

মালয়েশিয়ার কুয়ালালামপুরে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে আসিয়ান দিবস-২০২৬। এ আয়োজনে অংশ নেয় তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন টাসকা আনাক পিন্টারের শিশুরা।

আসিয়ানভুক্ত দেশগুলোর বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে শিশুদের পরিচয় করিয়ে দিতে আয়োজন করা হয় নানা সৃজনশীল ও শিক্ষামূলক কার্যক্রম।

অনুষ্ঠানে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আসিয়ানভুক্ত বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী পোশাক প্রদর্শন। এসব কার্যক্রমের মাধ্যমে শিশুরা যেমন নিজেদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ পায়, তেমনি পরিচিত হয় ভিন্ন দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপমহাপরিচালক শাফিনা মোহামাদ আমিন। তিনি শিশুদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং তাদের উৎসাহ দেন।

আয়োজকরা বলছেন, ছোটবেলা থেকেই শিশুদের ভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করা হলে তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও বৈচিত্র্যকে গ্রহণ করার মানসিকতা গড়ে ওঠে।

আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে ফুটে ওঠে আসিয়ান অঞ্চলের বন্ধুত্ব, ঐক্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের চিত্র।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »