শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

শিঘ্রই চালু হবে তৃতীয় টার্মিনাল,হয়রানি কমবে কি?

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দের নাম শুনলেই প্রথমে সবার মাথায় যা আসে তা হলো হয়রানি। ঘুষ নেয়া থেকে শুরু করে চুরি কি হয়না সেখানে। মানুষের লাগেজ তো হারিয়ে যায় প্রতিনিয়ত। প্লেন থেকে নেমে বিশেষ করে প্রবাসীরা হয়রানির শিকার হয় বেশি। তাছাড়াও বাংলাদেশের বিমানবন্দরে নেমে হয়রানির শিকার হয়না এমন মানুষ খুজে পাওয়া দুষ্কর।

এই তো সর্বশেষ এক নারী দেশে এসে হয়রানির শিকার হয়ে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি লেখেন।

এমন পরিস্থিতির মধ্যে শিগগিরিই চালু হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। নির্মাণকাজ প্রায় ৭৭ দশমিক ৭ শতাংশ সম্পন্ন হয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহে টার্মিনালটির আংশিক চালু করা হবে বলে আশা করা হচ্ছে।

কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তৃতীয় টার্মিনাল চালু হলে হয়নারি কমবে কি? যদি হয়রানি না কবে বা, এদের বিরুদ্ধে যদি সরকার কঠোর না হয় তাহলে হাজার হাজার কোটি টাকা খরচ করে টার্মিনাল নির্মানের সুফল জনগন পাবে না।

‘বর্তমানে টার্মিনালের অভ্যন্তরীণ সাজসজ্জা ও বিভিন্ন ধরনের সরঞ্জাম স্থাপনের কাজ চলছে’। আগামী অক্টোবরে টার্মিনালটির আংশিক চালু হবে। তবে ২০২৪ সালের মধ্যে তা পুরোপুরি চালু হবে জানিয়েছেন বিমান কর্তারা।

২০১৯ সালের ডিসেম্বরে ২১ হাজার ৩৯৯ কোটি টাকা ব্যয়ে তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২ লাখ ৩০ হাজার বর্গমিটার আয়তনের এই ৩তলা টার্মিনাল ভবনে ১১৫টি চেক-ইন কাউন্টার, ৬৪টি ডিপার্চার ও ৬৪টি অ্যারাইভাল ইমিগ্রেশন ডেস্ক, ২৭টি ব্যাগেজ স্ক্যানিং মেশিন, ৪০টি স্ক্যানিং মেশিন, ১২টি বোর্ডিং ব্রিজ, ১৬টি ক্যারোসেল ও ১১টি বডি স্ক্যানার থাকবে।

তৃতীয় টার্মিনাল নির্মাণের পর প্রায় ২ কোটি যাত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারবেন, যার ৭০ শতাংশ অর্থায়ন আসছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) থেকে।

শাহজালাল বিমানবন্দরে বর্তমানে ২৮টি বিদেশি এয়ারলাইনসসহ প্রায় ১৩০টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে প্রতিদিন ২৫ থেকে ৩০ হাজার যাত্রী প্রতিদিন যাতায়াত করেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »