কুয়ালালামপুর: ১লা জুন (রবিবার) মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি, যুবদল মালয়েশিয়া শাখার উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গরিব দুঃস্থদের মাঝে খাবার বিতরণ ও তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
মালয়েশিয়া যুবদলের সভাপতি প্রার্থী মোঃ মিনহাজ্ব মন্ডল ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ইলিয়াসের নেতৃত্বে এই কাযক্রম পরিচালনা করা হয়। এই সময়, কুয়ালালামপুর চৌকিত বিএনপির উপদেষ্টা মোহাম্মদ মিজান, সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন যুবদল মালয়েশিয়া শাখার গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ ফারুক হোসেন।
মালয়েশিয়া যুবদলের সভাপতি প্রার্থী মোঃ মিনহাজ্ব মন্ডল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু বাংলদেশ নয় তিনি ছিলেন মুসলিম বিশ্বের অন্যতম নেতা। যার নেতৃত্বে ইরাক এবং কুয়েতের মধ্যে যুদ্ধ সমাধান করা হয়। আপনারা জানেন কয়েকদিন পরে পবিত্র হজ্ব অনুষ্ঠিত হবে। সৌদিআরবে হাজিরা যেই আরাফাতের ময়দানে অবস্থান করে সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হাজীদের জন্য নিম গাছ রোপন করেন ।
আমি যদি আপনাকে বাংলাদেশের কথা বলি, শহীদ জিয়া বাংলাদেশেকে বিশ্বের দরবারে কূটনৈতিক ভাবে যেই উচ্ছতাই নিয়ে গেছে আজও বাংলাদেশ সেই পরিচয় বহন করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি বেঁচে থাকতেন আজকে আমরা মালয়েশিয়া কাজ করতে আসতে হতোনা, আমার বাংলদেশ মালয়েশিয়ার থেকে বেশি উন্নত হতো।
গরিব দুঃস্থদের মাঝে খাবার বিতরণ ও দোয়ায়, অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুয়ালালামপুর মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান,সহ-সভাপতি মোঃ তুহিন শেখ,সাধারণ সম্পাদক বি এম রাসেল রানা , মালুরি যুবদলের সভাপতি মোঃ মারুফ সিকদার, নবিন দলের সভাপতি মোঃ হাশেম মোল্লা, সাধারন সম্পাদক মোঃ আজিম হোসেন ও সহসভাপতি মোঃ আব্দুর রহিম ও নারায়নগন্জ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মোঃ আমজাদ হোসেন মৃধা। আরো উপস্থিত ছিলেন মো সাইফুল ইসলাম শান্তি ,মোঃ মিলন, মোঃ ইসমাইল হোসেন আখন্দ, মোঃ ইফতিয়ার হোসেন বাপ্পি , মোঃ রফিক , মোঃ রুবেল মোঃ শামিম উল্লাহ, মোঃ আয়ুব হোসেন , মোঃ হাবিব খান , মোঃ রাশেদ,মোঃ ইলিয়াস, মোহাম্মদ রনি,হেলাল সরকার।
মিনহাজ্ব মন্ডল আরো বলেন, মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের আহ্বান করবো আপনারা হীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া করবেন। এবং মালয়েশিয়ার আইন মেনে চলবেন।