শিরোনাম :
ভর্তুকি ও সহায়তায় সরকারের বিপুল ব্যয়ের কথা জানালেন আনোয়ার ইব্রাহিম জোহর বাহরুতে এক সপ্তাহে ১৭৯ অভিবাসন বন্দী নিজ দেশে ফেরত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার President Shahabuddin resigns citing ill health Bangladeshi Worker Pleads Not Guilty to Fatal Reckless Driving Charge in Malaysia Modi vows tougher action against paper leaks, says issue affects millions of students জোহরের মালয় ভোটারদের সঙ্গে নেগেরি সেম্বিলানের ভোটারদের তুলনা নয়: আমিনুদ্দিন হারুন জোরপূর্বক শ্রম ইস্যুতে যুক্তরাষ্ট্রের কম শুল্কের সুবিধা পেল মালয়েশিয়া, সামনে নতুন তদন্ত ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা ইহুদিবিদ্বেষ নয়, নিপীড়নের প্রতিবাদ: আনোয়ার ‘প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ বিষয় নয়’, মধ্যরাতের ভিডিও বার্তায় মোদি

নোয়াখালী-৫ আসনে বিপুল ভোটে নির্বাচিত ওবায়দুল কাদের

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
মাগুরা–১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান রোববার সকাল ৮টায় পৌরসভার দরি মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেনছবি: প্রথম আলো
মাগুরা–১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান রোববার সকাল ৮টায় পৌরসভার দরি মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেনছবি: প্রথম আলো

নোয়াখালী-৫ আসনে (কোম্পানিগঞ্জ-কবিরহাট) বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সর্বমোট ১ লাখ ৮১ হাজার ১৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি।

নোয়াখালী-৫ আসনে মোট কেন্দ্র ১৩২টি। ইতোমধ্যে সব কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে নৌকা প্রতীকে ১ লাখ ৮১ হাজার ১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কাদের। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির খাজা তানভীর আহমেদ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭১৯ ভোট।

১৯৯৬ সালে এই আসনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন কাদের। এরপর ২০০৮ সাল থেকে টানা তিনবার জয় পেয়েছেন তিনি।

কোম্পানিগঞ্জ ও কবিরহাট উপজেলার দুটি পৌরসভা এবং ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত নোয়াখালী-৫ আসন। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৪ হাজার ৯৭৭। ১৩২টি ভোটকেন্দ্রে ভোটারদের জন্য কক্ষ রয়েছে ৯০০টি। এখানে নতুন ভোটার মোট ৭৩ হাজার ২৪২ জন। এর মধ্যে পুরুষ ৪১ হাজার ৫৩৭ জন এবং নারী ৩১ হাজার ৭০৫ জন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »