শিরোনাম :
নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০

জামিনে মুক্তি পেলেন স্ত্রী হত্যা মামলায় কারাবন্দি সাবেক এসপি বাবুল আকতার

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
৩ বছর ৭ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন স্ত্রী হত্যা মামলায় কারাবন্দি সাবেক এসপি বাবুল আকতার।

জামিনে মুক্তি পেলেন স্ত্রী হত্যা মামলায় কারাবন্দি সাবেক এসপি বাবুল আকতার। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়। তবে মুক্তির পর তিনি কারও সাথে কথা বলেননি।

এর আগে গত ২৭ নভেম্বর স্ত্রী মাহমুদা খানম (মিতু) হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পরবর্তীতে রোববার (১ ডিসেম্বর) বাবুলের জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন মিতুর বাবা। তার আবেদনের প্রেক্ষিতে বুধবার (৪ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত হাইকোর্টের দেয়া তার জামিন আদেশ বহাল রাখেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ১২ মে গ্রেপ্তার হন সাবেক এসপি বাবুল আক্তার। এর আগে ২০১৬ সালের ৫ জুন নগরীর জিইসি মোড়ে খুন হন তার স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল বাদী হয়ে একটি মামলা করলেও সেটিতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পিবিআই।

এরপর মিতুর বাবা বাবুলসহ ৮ জনের নামে মামলা করলে পিবিআই ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর সাতজনের বিরুদ্ধে চার্জশিট দেয়। চার্জগঠন হয় গতবছর ১৩ মার্চ। ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর বাবুলকে চাকরি থেকে অব্যাহতি দেয় সরকার।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »