মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপনকে আরও রঙিন ও প্রাণবন্ত করতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘সোনালী সন্ধ্যা’ কনসার্ট। আগামী ২৪ মে মিনারা পিজিআরএম টাওয়ার ২-এ বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই জমকালো অনুষ্ঠান।
“MS Gold Presents Sonali Shondha Powered by Sonali Jewels” শিরোনামে আয়োজিত এই কনসার্টে থাকছে সংগীত, নৃত্য ও লাইভ ডিজে পারফরম্যান্সের আধুনিক সমন্বয়। অনুষ্ঠানটি আয়োজন করছে NS Unique Global Sdn Bhd।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আয়োজন শুধু একটি কনসার্ট নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি আবেগঘন মিলনমেলা, যেখানে সবাই একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবেন।
এই আয়োজনে পারফর্ম করবেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান, জেফার এবং প্রতীক হাসান। নৃত্য পরিবেশনায় থাকবেন পূজা চেরি ও তমা মির্জা। অনুষ্ঠান সঞ্চালনায় থাকছেন রাফসান ও তাবাসসুম প্রিয়াঙ্কা। পাশাপাশি ডিজে আভিলার লাইভ সেট পুরো আয়োজনকে দেবে উৎসবমুখর ফেস্টিভ্যাল আবহ।
আয়োজক মোহাম্মদ আলামিন সরকার বলেন, প্রবাসে ঈদের আনন্দকে বৃহৎ পরিসরে উদযাপন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে সবাই একসঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পারবেন।
সহ-আয়োজক শারমিন রহমান জানান, দর্শকদের জন্য গান, নাচ ও ডিজে মিউজিকের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ বিনোদন অভিজ্ঞতা তৈরি করাই তাদের লক্ষ্য।
প্রোগ্রাম কো-অর্ডিনেটর সাদিয়া রহমান বলেন, এই আয়োজন প্রবাসী কমিউনিটির মধ্যে ঐক্য, সম্প্রীতি ও বন্ধন আরও দৃঢ় করবে।
অনুষ্ঠানের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ছয়টি ক্যাটাগরিতে VIP ১ (RM ৩৪৯), VIP ২ (RM ২৯৯), VIP ৩ (RM২৪৯), Platinum (RM ২৯৯), Gold (RM ১৪৯) এবং Silver (RM ৯৯)। সব টিকিটই আসনভিত্তিক।
টিকিট সংগ্রহ করা যাবে অনলাইনে টিকেট ২ইউ প্ল্যাটফর্মের মাধ্যমে। এছাড়া হোয়াটসঅ্যাপের মাধ্যমেও টিকিট কেনার সুযোগ রয়েছে। সরাসরি টিকিট পাওয়া যাবে হ্যাং তুয়া, বুকিত বিনতাং, মাসজিদ ইন্ডিয়া, কোটারায়া ও পুদু এলাকায়।
প্রবাসে ঈদের আনন্দকে আরও স্মরণীয় করে তুলতে ‘সোনালী সন্ধ্যা’ হতে যাচ্ছে এক ব্যতিক্রমী সাংস্কৃতিক আয়োজন, যেখানে মিলবে সংস্কৃতি, বিনোদন ও প্রবাসী হৃদয়ের এক উষ্ণ সংযোগ।