শিরোনাম :
নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০

কলকাতায় তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় আবার প্রতিবাদ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
কলকাতায় তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় আবার প্রতিবাদ - সংগৃহীত
কলকাতায় তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় আবার প্রতিবাদ - সংগৃহীত

ভারতের আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শিক্ষার্থী-চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে আরো একবার প্রতিবাদে সরব হচ্ছে কলকাতা।

ঘটনার পর চার মাস কেটে গেলেও বিচারাধীন এই মামলার অগ্রগতি এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকায় সন্তুষ্ট নয় নিহত চিকিৎসকের পরিবার এবং চিকিৎসকদের একাংশ।

এদিকে সিবিআই চার্জশিট দিতে না পারায় এই মামলায় গ্রেফতার হওয়া আরজি কর হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার সাবেক ওসি অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর হয়েছে, যা কেন্দ্র করে ক্ষোভ তৈরি হয়েছে।

তাই এই প্রতিবাদ কর্মসূচি।

এদিকে ধর্নার অনুমতি চেয়ে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল আন্দোলনে সামিল চিকিৎসকদের সংগঠন। আদালতের নির্ধারিত নির্দেশ মেনেই প্রতিবাদে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে ধর্নায় বসেছে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস অ্যাসোসিয়েশন এবং নিহত চিকিৎসকের পরিবার।

পাশাপাশি, সাধারণ মানুষকেও যোগ দিতে দেখা গেছে।

ধর্নার সময়সীমা বাড়ানোর জন্য আবারো আদালতের দ্বারস্থ হবে বলে জানিয়েছে আন্দোলনে সামিল চিকিৎসকদের সংগঠন।

গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালে কর্মরত ওই শিক্ষার্থী-চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয় বলে অভিযোগ যার বিচার চেয়ে তীব্র প্রতিবাদ দেখা যায় কলকাতাসহ পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে। ক্রমে প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়তে দেখা যায় দেশের সীমানা ছাড়িয়েও।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »