শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সৌদি আরবে কর্মক্ষেত্রে দারুণ সুযোগ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

কর্মজীবীদের জন্য সুখবর দিয়েছে সৌদি আরব। এতে করে কর্মক্ষেত্রে দারুণ সুযোগ পাচ্ছেন কর্মজীবীরা। দেশটির শ্রম মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সোমবার (২৭ নভেম্বর) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবের মানবসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, কর্মজীবীরা দেশটিতে একসাথে দুটি চাকরি করতে পারবেন। প্রাইভেট সেক্টরে কাজ করা লোকদের একত্রে দুটি চাকরি করার অনুমতি দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, এক্ষেত্রে কর্মীর চুক্তিপত্র ও আইনগতভাবে তার সকল সুবিধা নিশ্চিত করা হবে। এখন আর কর্মীদের একসাথে দুটি চাকরি করার ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই।

সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব নিজেদের চাকরির বাজার ঢেলে সাজাচ্ছে। এমনকি তারা তাদের এ বাজারকে আরও প্রতিযোগীতামূলক ও আকর্ষণীয় করে তুলছে। এমনকি এ খাতের পৃষ্টপোশকতা বাড়াতে ব্যাপক সংস্কার করেছে দেশটি।

এ সংস্কারের অধীনে অভিবাসী কর্মীরা প্রতিবছর নিয়োগকর্তার অনুমতি ছাড়াই দেশের বাইরে আসা-যাওয়ার সুযোগ সুবিধা পাবেন। এ ছাড়া এ নীতির আওতায় অভিবাসী শ্রমিকেরা বিদেশে ভ্রমণের জন্যও নিয়োগকর্তার অনুমতি ছাড়া বিদেশে যাওয়ার জন্য আবেদন করতে পারবেন।

সৌদি আরবে বর্তমানে ৩২ দশমিক ২ মিলিয়ন মানুষ রয়েছেন। এর মধ্যে বিপুল সংখ্যক বিদেশি অভিবাসী রয়েছেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »