শিরোনাম :
মালয়েশিয়ার শর্তে আবারও খুলছে শ্রমবাজার, নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে যাবে বাংলাদেশি কর্মী Malaysia reviewing promotion system for senior military officers: Anwar ফর্মুলা ওয়ান আয়োজনে বড় সাশ্রয়, নিবন্ধন ফি মওকুফ মালয়েশিয়ার যুদ্ধবিরতির ইঙ্গিতে একদিনেই প্রায় ৫ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম শাপলা চত্বরের ঘটনার তদন্ত শেষ, শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে আজ অভিযোগ বাহরাইনের ক্রাউন প্রিন্স ও ফর্মুলা ওয়ান প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনাবাহিনীতে পদোন্নতি হতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান Fahmi urges issue-based campaigning, rejects racial politics in Negri polls নেগেরি সেম্বিলানে নির্বাচন হোক নীতির লড়াই, জাতি-ধর্মের রাজনীতির নয়: ফাহমি বিএন–পিএইচ ফেডারেল ঐক্য সরকার কোনো বাধ্যবাধকতা নয়: আমনোর সহসভাপতি খালেদ

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে আয় বাড়বে, দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১২ জুন, ২০২৬

আগামী ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। এতে সরকারি চাকরিজীবীদের আয় বাড়বে। যার ফলে দুর্নীতির প্রবণতা কমে আসবে বলে মনে করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (১২ জুন) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, গত ১১ বছরে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়ন হয়নি। অন্যদিকে নিত্যপণ্যের দাম বেড়েছে। সুতরাং, এটি সমন্বয় করা দরকার। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে, তাদের আয় বাড়বে, তখন নিশ্চয়ই দুর্নীতি কমার কথা।

নতুন কর্মসংস্থান সৃষ্টি প্রসঙ্গে তিনি বলেন, বাজেটে চাকরির কথা পরিষ্কারভাবে বলা আছে। আমরা আশা করি, বাজেটে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারব। আর কর্মসংস্থানের জন্য আমরা বিনিয়োগে জোর দিচ্ছি।

দক্ষ কর্মী তৈরিতে নানা প্রকল্প নেয়া হচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, আমরা স্কিল ডেভেলপমেন্টে জোর দিচ্ছি। দক্ষ একজন শ্রমিকের চাকরি দেশে-বিদেশে হওয়া খুবই সহজ। এজন্য আমরা স্কিল ডেভেলপমেন্ট সংক্রান্ত নানা প্রকল্প হাতে নিচ্ছি।

উল্লেখ্য, বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশকালে আগামী ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকারি কর্মচারীরা বিগত প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামোতে বেতন-ভাতা পাচ্ছেন। ইতোমধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী ১ জুলাই, ২০২৬ থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছি।

এদিন জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এবং দেশের ৫৫তম জাতীয় বাজেট। সেই সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম উত্থাপিত বাজেট।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »