শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু বাংলাদেশে কানাডার ৪৫০ লাখ ডলারের সহায়তার ঘোষণা বিরোধী দলের সহযোগিতা নেয়ার যোগ্যতা সরকারের নেই সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ রাশিয়াসংশ্লিষ্ট শুল্ক নিষেধাজ্ঞায় ছাড় দিলেন ট্রাম্প, স্বস্তিতে ভারত-চীন আগুন থেকে বাঁচতে টয়লেটে আশ্রয়, সেখানেই প্রাণ গেল ৪ জনের গৃহস্থালি ও শিল্প খাতে বিদ্যুতের পৃথক ব্যবস্থা পর্যালোচনা করছে মালয়েশিয়া সরকার সূর্যকুমারকে টপকে অভিষেকের বিশ্ব রেকর্ড রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত পাকিস্তানি নাগরিক, আহত ১১ সীমান্ত নিরাপত্তায় এআই প্রযুক্তির কেন্দ্র গড়ছে মালয়েশিয়া

ডিসিদের বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

সরবরাহে ঘাটতি না থাকলেও কোথাও কোথাও কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে কি না—তা খতিয়ে দেখতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সেই সঙ্গে সরবরাহ স্বাভাবিক থাকার পরও কোথাও সংকট দেখা দিলে এর কারণ অনুসন্ধান করে তথ্য-প্রমাণসহ মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে জেলা প্রশাসকদের সঙ্গে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশ দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী। ইকবাল হাসান মাহমুদ জানান, দেশে এলপিজির সরবরাহে কোনো ঘাটতি নেই। এরপরও বিভিন্ন এলাকায় সংকটের কথা শোনা যাচ্ছে এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছে। কোথায় কী কারণে সরবরাহ কম, কোথায় অতিরিক্ত দাম নেয়া হচ্ছে এবং এর পেছনে কৃত্রিম সংকট তৈরির কোনো বিষয় আছে কি না— এসব তথ্য সংগ্রহ করে প্রতিবেদন দিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী বলেন, কৃত্রিম সংকট তৈরি করে এলপিজির দাম বাড়ানো হলে তা বরদাশত করা হবে না। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »