শিরোনাম :
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ

শোয়েব- সানিয়া মির্জার অধ্যায়ের সমাপ্তি

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

এক সময়ের আলোচিত জুটি ছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা শোয়েব মালিক ও ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। তবে তাদের অধ্যায়ের সমাপ্তি হয়েছে। নতুন সম্পর্কে বাধা পড়েছেন শোয়েব মালিক। এ নিয়ে মুখ খুলেছেন সানিয়া মির্জার বাবা ইমরান মির্জা। শনিবার (২০ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার সংসারে শোয়েব মালিকের পাঁচ বছরের এক সন্তান রয়েছে। নিজের সাথে ছেলে ইজানকে নিয়ে বসবাস করছেন সানিয়া। অন্যদিকে সামাজিক মাধ্যমে নতুন স্ত্রীর ছবি প্রকাশ করেছেন শোয়েব। সেখানে তিনি লিখেছেন, ‘আমি তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি।’

সানিয়া মির্জার বাবা ইমরান মির্জা পিটিআইকে বলেন, ‘এটা ছিল খুলআ’। যার অর্থ হলো কোনো নারীকে তার স্বামীর একতরফাভাবে তালাক দেওয়া।

সানিয়া ও শোয়েব দম্পতিকে নিয়ে ২০২২ সাল থেকে জোরালোভাবে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। এছাড়া গত কয়েক বছর এ দম্পতিকে খুব একটা একসাথে দেখা যায়নি। কয়েক দিন আগে তিনি সানিয়াকে ইনস্ট্রাগ্রাম থেকে আনফলো করে দিয়েছেন।

আলোচিত এ দম্পতি ২০১০ সালের এপ্রিলে হায়দ্রাবাদে বিয়ে করেন। এরপর তারা দুবাইয়ে বসবাস শুরু করেন। অন্যদিকে সানা জাভেদ ২০২৩ সালে করোনা মহামারির মধ্যে পাকিস্তানি গায়ক উমর জেসওয়ালকে বিয়ে করেন। তবে বিয়ের দু’মাসের মধ্যে তাদের বিচ্ছেদ ঘটে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »