শিরোনাম :
হরমুজ প্রণালীতে নতুন ‘নিয়ম’ ঘোষণা ইরানের, সব জাহাজে কঠোর নিয়ন্ত্রণ মিয়ানমার আউং সান সু চির সাজা কমাল, হাজারো বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা কুয়ালালামপুরে সশস্ত্র ডাকাতি মামলায় ডিএসপি সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩টি ‘হটস্পট’ পেট্রোল স্টেশনে কড়া নজরদারি, জ্বালানি পাচার রোধে পুলিশের অভিযান জোরদার ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ‘শেষের পথে’, বিশ্বকে ‘দুই অসাধারণ দিনের’ প্রস্তুতির আহ্বান ট্রাম্পের ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বাড়াতে সক্রিয় তুরস্ক, আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান এরদোয়ানের পেনাংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ২, জব্দ ৩ লাখ রিঙ্গিতের বেশি মূল্যের মাদক ও সম্পদ কুয়ালালামপুরে আটক মানবপাচার চক্রের ‘মাস্টারমাইন্ড’১১১টি পাসপোর্ট, ১০টি ল্যাপটপ, ছয়টি মোবাইল ফোন উদ্ধার “মালয়েশিয়ার শ্রমবাজারে হুন্ডি চক্র ফের সক্রিয়, বৈধ রেমিট্যান্স প্রবাহে প্রভাবের শঙ্কা” মালয়েশিয়ায় উন্মুক্ত শ্রমবাজার,হাইকমিশনে বহাল তবিয়তে দুর্নীতির বরপুত্র তিন খলিফা

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

 

যুক্তরাষ্ট্র প্রতিনিধি
বুধবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান । পবিত্র ওমরাহ পালন শেষে ২২ অক্টোবর বুধবার তিনি নিউইয়র্কে পৌঁছবেন বলে জানা গেছে। ঐ দিন সন্ধ্যায় নিউ ইয়র্কের একটি হোটেলে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন । এছাড়া, ২৬ অক্টোবর সন্ধ্যায় এস্টোরিয়ার একটি হোটেলে কোয়ালিশন অব বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি । যুক্তরাষ্ট্রে জামায়াতে ইসলামীর দলীয় শাখা না থাকলেও বিভিন্ন সংগঠনের উদ্যোগে জামায়াতে আমীরকে সংবর্ধনা দেওয়া হবে ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের চ‍্যানেল 24 কে জানান, দেশের সামগ্রিক পরিস্থিতি এবং আগামী নির্বাচনের বিষয়ে জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের এবং স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন । তিনি জানান সময়ের স্বল্পতার কারণে তিনটি স্থানে (বাফেলোতে ২৪অক্টোবর, মিশিগানে ২৫ অক্টোবর এবং নিউইয়র্কে ২৬ অক্টোবর) বাংলাদেশি কমিউনিটির সাথে মতবিনিময় সভায় আমীর যোগ দেবেন ।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »