মালয়েশিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে মানব পাচারের সাথে সম্পৃক্ততার সন্দেহে এয়ারপোর্টে ইমিগ্রেশনের কর্মরত ৪ জন অফিসার কে জিজ্ঞাসাবাদ করছেন মালয়েশিয়ার গোয়েন্দাসংস্থা।
বিভিন্ন গোপন তথ্যের ভিত্তিতে কুয়ালালামপুরের আশপাশের এলাকা থেকে মানব পাচারের বিরুদ্ধে অভিযানে ২ জন বাংলাদেশি এজেন্ট এবং ৪ জন পাকিস্তানি এজেন্ট সহ পাঁচ জন ভুক্তভোগীকে আটক করেছেন মালয়েশিয়ায় গোয়েন্দাসংস্থা। তদন্তের স্বার্থে আটকৃত কারো নাম পরিচয় প্রকাশ করেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, দীর্ঘদিন ধরে মানব পাচার চক্রটি সক্রিয় ভাবে কাজ করে যাচ্ছে বলে আমাদের কাছে অনেক তথ্য আছে। এই চক্রকারীর উপর আমাদের নজরদারি চলেছে অনেক দিন ধরে। তারই ধারবাহিকতায় আজকে এদের আটক করা হয়েছে। আমাদের সংস্থা মানব পাচার কারীদের বিরুদ্ধে জিরোটলারেন্স নীতি মেনে চলছে। আমাদের এই অভিযান আরো জোরালো ভাবে চলবে। মানব পাচারকারী চক্রের যেই হোক না কেন কাউকে সামান্য ছাড় দেয়া হবে না।