শিরোনাম :
আল-আকসা মসজিদে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানাল মালয়েশিয়া জোহর রাজ্য নির্বাচনের বিএন প্রার্থীদের তালিকা যাচাই-বাছাই চলছে: আহমদ জাহিদ চিলমারী ঘাটে ২৫ নৌকা ডুবি, বিপুল ক্ষয়ক্ষতি ডেঙ্গু রোগীর বিভিন্ন পরীক্ষার খরচে ৮০ শতাংশ ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান ইউক্রেন যুদ্ধ ‘নতুন পর্যায়ে প্রবেশ করেছে’ বলে দাবি ক্রেমলিনের লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রাখলে বাব আল-মান্দেব প্রণালি অচল হতে পারে: আইআরজিসির হুঁশিয়ারি ক্ষুদ্র ব্যবসা নয়, উচ্চমূল্যের শিল্প ও প্রযুক্তির নিয়ন্ত্রণে যেতে হবে বুমিপুত্রদের: উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি রাজনীতিকের বিরুদ্ধে শিক্ষার্থীকে চড় মারার অভিযোগ: তদন্ত শেষের পথে, সাক্ষীদের জবানবন্দি নিচ্ছে পুলিশ দেশের বাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

মালয়েশিয়ায় বিএসওএমের আয়োজনে প্রীতি ফুটসাল ম্যাচে জামাল ভূঁইয়ার গোলে সবুজ দলের জয়

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

মহান বিজয়ের ৫৪তম দিবস উপলক্ষে মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সর্ববৃহৎ ও সর্বজনীন সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম)–এর উদ্যোগে একটি প্রীতি ফুটসাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

গত ২২ ডিসেম্বর, সোমবার মালয়েশিয়ার আমপাং পার্কের ফুটসাল মাঠে আয়োজিত এই ম্যাচে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বাছাইপর্বের মাধ্যমে নির্বাচিত খেলোয়াড়রা অংশগ্রহণ করেন।

ম্যাচে মুখোমুখি হয় গালিবের নেতৃত্বাধীন লাল দল ও আসিফের নেতৃত্বাধীন সবুজ দল। নির্ধারিত সময়ে ম্যাচটি ২–২ গোলে সমতায় শেষ হলে অতিরিক্ত সময়ে গড়ায়। অতিরিক্ত সময়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার গোলে সবুজ দল ৩–২ ব্যবধানে লাল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

উল্লেখযোগ্য বিষয় হলো, ম্যাচে প্রথমে লাল দলের হয়ে এবং পরবর্তীতে সবুজ দলের হয়ে খেলেন জামাল ভূঁইয়া। তার অভিজ্ঞতা ও নেতৃত্ব ম্যাচের গতি পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ম্যাচসেরা নির্বাচিত হন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির (APU) শিক্ষার্থী হুজাইফা।

এই প্রীতি ফুটসাল ম্যাচে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিদেশিরাও উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাল ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসওএমের উপদেষ্টা প্রফেসর ডা. আসিফ মাহবুব করিম, ডা. মোহাম্মদ শরিফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন এবং সিআইপি সাহাব উদ্দিন।

ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় জামাল ভূঁইয়া বলেন, “মালয়েশিয়ায় এসে বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে খেলতে পেরে আমি সত্যিই আনন্দিত। এমন আয়োজন প্রবাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য গড়ে তুলতে সহায়ক।

অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিল লিজেন্ড গ্লোবাল, এবং ফুড পার্টনার হিসেবে ছিল মৈত্রী এসডিএন বিএইচডি। ফুটসাল ম্যাচের সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন বিএসওএম সভাপতি আসাদুল্লাহ আল গালীব, সাধারণ সম্পাদক আদিব, সহ-সভাপতি আসিফ রহমান, সাকিব মিয়া ও নিসাদ তাবাসসুম।

উল্লেখ্য, বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম) ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি প্রবাসে বাংলাদেশের শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি ও ঐক্যকে এগিয়ে নিতে শুরু থেকেই বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও একাডেমিক কার্যক্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »