শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

মালয়েশিয়ায় ই-পাসপোর্ট নিয়ে সুখবর দিলো বাংলাদেশ দূতাবাস

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

দীর্ঘ প্রতীক্ষার পর মালয়েশিয়া প্রবাসীদের জন্য ই-পাসপোর্টের কার্যক্রম শুরু করতে যাচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ‘এক্সপার্ট সার্ভিসেস লিমিটেড’ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান। চলতি মাসের ১৮ থেকে ২০ তারিখের মধ্যে শুরু হবে ই-পাসপোর্টের কার্যক্রম এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠানটির মার্কেটিং ও ব্রান্ডিং পরিচালক এস এম আরমান পারভেজ।

গতকাল এক্সপার্ট সার্ভিসেস লিমিটেডের উদ্যোগে বাংলাদেশ হাই কমিশনার মোঃ শামীম আহসান ও দূতাবাসের কর্মকর্তা এবং প্রবাসী সাংবাদিকদের জন্য এক ইফতার মহাফিলের আয়োজন করেন। এসময় এস এম আরমান পারভেজ বলেন, প্রবাসীদের দালালমুক্ত ই-পাসপোর্ট সেবা দিতে আমরা বদ্ধপরিকর। একজন পাসপোর্ট গ্রহীতাকে তার ই-পাসপোর্ট হাতে পেতে শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় কার্যাদি দক্ষকর্মী দ্বারা আমরাই সম্পন্ন করে দিবো।

প্রতিষ্ঠানটির কর্ণধার গিয়াস উদ্দিন বলেন, প্রবাসীদের ভোগান্তির আরেক নাম দালাল, এই দালালের দৌরাত্ব বন্ধ করতে আমাদের নিজস্ব নিরাপত্তাকর্মীরা কাজ করবেন এবং মানুষের গতিবিধি পর্যবেক্ষণে ৬০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

এছাড়া, সম্মানিত রেমিটেন্স যোদ্ধাদের সর্বোচ্চ সম্মানের সাথে ই-পার্সাপোর্ট সেবা দিতে আমার প্রতিজ্ঞাবদ্ধ। মাত্র ২৫ রিঙ্গিতের বিনিময়ে আমরা এ সেবা দিবো। এছাড়া একজন প্রবাসীকে পাসপোর্টের জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না। শুরুতেই কল সেন্টার দিয়ে কার্যক্রম শুরু হলেও বর্তমানে যুক্ত হয়েছে বিদেশী নাগরিকদের জন্য ভিসা সার্ভিস। বর্তমানে প্রবাসীদের জন্য ট্রাভেল পারমিট প্রদান আবেদন গ্রহণ করা হবে এবং প্রদান করা হবে যা এর আগে সরাসরি দূতাবাস যেয়ে করতে হতো।

উক্ত অনুষ্ঠানে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনার মোঃ শামীম আহসান, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর, কাউন্সির (শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম, পাসপোর্ট কাউন্সির কিয়ামুদ্দিন , প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »