শিরোনাম :
আল-আকসা মসজিদে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানাল মালয়েশিয়া জোহর রাজ্য নির্বাচনের বিএন প্রার্থীদের তালিকা যাচাই-বাছাই চলছে: আহমদ জাহিদ চিলমারী ঘাটে ২৫ নৌকা ডুবি, বিপুল ক্ষয়ক্ষতি ডেঙ্গু রোগীর বিভিন্ন পরীক্ষার খরচে ৮০ শতাংশ ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান ইউক্রেন যুদ্ধ ‘নতুন পর্যায়ে প্রবেশ করেছে’ বলে দাবি ক্রেমলিনের লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রাখলে বাব আল-মান্দেব প্রণালি অচল হতে পারে: আইআরজিসির হুঁশিয়ারি ক্ষুদ্র ব্যবসা নয়, উচ্চমূল্যের শিল্প ও প্রযুক্তির নিয়ন্ত্রণে যেতে হবে বুমিপুত্রদের: উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি রাজনীতিকের বিরুদ্ধে শিক্ষার্থীকে চড় মারার অভিযোগ: তদন্ত শেষের পথে, সাক্ষীদের জবানবন্দি নিচ্ছে পুলিশ দেশের বাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

বাংলাদেশ দলের কে হচ্ছেন অধিনায়ক?

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ৭ আগস্ট, ২০২৩

গত সপ্তাহে বিসিবির সভাপতির সঙ্গে বৈঠক করেন তামিম ইকবাল। এর কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনে জানিয়ে দেন তিনি আর ওয়ানডেতে অধিনায়ক থাকবেন না। দেশসেরা ওপেনারের নেতৃত্ব ছাড়ার পর এই ফরম্যাটে অধিনায়ক সংকটে পরে বিসিবি। তবে আগামীকাল জরুরি বোর্ড মিটিংয়ে অধিনায়কের নাম ঘোষণার প্রস্তুতি নিয়েছে বিসিবি।

মঙ্গলবার (৮ আগস্ট) হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর স্টেডিয়ামে বিসিবির জরুরি বোর্ড মিটিং অনুষ্ঠিত হবে। এই বৈঠক শেষেই ঘোষণা আসতে পারে বাংলাদেশ দলের নতুন ওয়ানডে অধিনায়কের নাম।

তামিম ইকবাল অধিনায়কের দায়িত্ব ছাড়ার পর থেকেই ওয়ানডে দলের নতুন অধিনায়ক কে হবেন সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। দেশের ভক্ত-সমর্থক, সাবেক ক্রিকেটার কিংবা ক্রীড়াবোদ্ধা সবার বাজি সাকিব আল হাসান। তবে বিশ্বসেরা অলরাউন্ডার ছাড়াও আলোচনায় আছেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নাম।

আসন্ন এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপের মতো মেগা আসরে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব কে পালন করবেন তা আগামীকালই জানা যেতে পারে। এমনকি এশিয়া কাপের প্রাথমিক দলের ঘোষণাও আসতে পারে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »