শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

কুয়েতে বাংলাদেশিদের ঈদুল ফিতর উদযাপন

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ১০ এপ্রিল, ২০২৪

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর কুয়েতে উদযাপন হলো মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। বুধবার (১০ এপ্রিল) ভোর ৫টা ৪৩ মিনিটে কুয়েতের সব মসজিদ ও ঈদগাহ ময়দানে একযোগে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মুসল্লিরা।

স্থানীয় নাগরিকদের পাশাপাশি প্রবাসীরাও খুব ভোরে ঘুম থেকে উঠে সাজসজ্জা নিয়ে ঈদগাহে রওনা দেন। হাসাবিয়া, জাহারা, ফরওয়ানিয়া, কুয়েত সিটি, মাহবুল্লাহসহ এবার কুয়েতে ২০টি মসজিদে বাংলা খুতবা দেন বাংলাদেশি খতিবরা।

বাংলাদেশ-অধ্যুষিত হাসাবিয়া বড় মসজিদে বিপুলসংখ্যক বাংলাদেশি ঈদের নামাজে অংশ নেন। এ ছাড়া বাংলা খুতবায় সবচেয়ে বড় ঈদের জামাত হয় কুয়েত সিটির সালেহ আল ফুদালা মসজিদে। নামাজ শেষে প্রবাসীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।

পরিবার ছাড়া প্রবাসে ঈদ আনন্দ নেই বললেই চলে। নামাজ শেষে বাসায় এসে পরিবারের সঙ্গে কথা বলে ঘুম দেওয়া ছাড়া কিছুই থাকে না। তারপরও কেউ কিছুটা আনন্দ নিতে বিকালে অনেকই বেরিয়ে পড়ে সাগরপাড়ে ঘোরার জন্য। অনেকের ঈদ এর দিনে ডিউটি থাকায় সেটিও সম্ভব হয়ে ওঠে না। প্রবাসে রুমমেট সবচেয়ে আপনজন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »