শিরোনাম :
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ

আউটস্ট্যান্ডিং শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং পেশাজীবীদের সম্মানিত করবে ডুয়াম

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

বাংলার ঐতিহ্যবাহী বৈশাখ মাসে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন মালয়েশিয়া (ডুয়াম) আয়োজন করতে যাচ্ছে মেগা ইভেন্ট, “Honoring Bangladeshi Excellence in Education and Community Engagement in Malaysia 2024″। ২৮শে এপ্রিল ২০২৪ শনিবার কুয়ালালামপুরের দামাই ট্রেন স্টেশনের পাশে ক্লাব আমান নামক ভেন্যুতে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

উক্ত প্রোগ্রাম উপলক্ষ্যে সংবাদ সম্মেলন ও ইফতার মাহফিল আজ অনুষ্ঠিত হলো। সংবাদ সম্মেলনে আপকামিং এই প্রোগ্রামের আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজক সংগঠন ডুয়াম। বৃহস্পতিবার (২১শে মার্চ ২০২৪) সন্ধ্যায় কুয়ালালামপুরের অভিজাত এলাকা বুকিত বিনতাং এর ভিআইপি পিঠাঘর রেস্টুরেন্টে’র এ সংবাদ সম্মেলনে সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আয়োজক কমিটির আহবায়ক সুরাইয়া নাহার ইয়াসমিন এবং সদস্য সচিব আলমগীর চৌধুরী আকাশ। এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার সম্মানিত প্রফেসর ড. জহুরুল ইসলাম, ডুয়ামের সহ সভাপতি জনাব মোহাম্মদ ইব্রাহীম সহ ইভেন্ট ম্যানেজমেন্ট কমিটির সদস্য জনাব জিল্লুর রহমান, আরিজ উলফি মিথুন, সম্রাট সফিউল্লাহ, রেবেকা সুলতানা জেরিন, ফাওজিয়া ম্যাডাম, অপর্ণা ম্যাডাম, নিয়াজ মাখতুম, ড. সোহেলা মোস্তারি, ইসমাত জাহান ঈশিতা, আনিকা ইসলাম অর্পা, মোহাম্মদ দীপু, ড. খালেদ হোসেন, হাসানুল বারি এবং মোহাম্মদ আসাদুজ্জামান জুম্মন।

আয়োজকরা জানান, ২৮শে এপ্রিল ২০২৪ দুপুর ৩.৩০ হতে রাত ৮.৩০ পর্যন্ত চলবে এই আয়োজন। আয়োজকরা এও জানান এই প্রোগ্রামের মুল উদ্দেশ্য হলো মালায়েশিয়াতে যে সমস্ত বাংলাদেশীরা শিক্ষা এবং কমিউনিটি উন্নয়নে অসামান্য অবদান রেখে চলেছেন এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন তাদেরকে উৎসাহিত এবং সকলের কাছে পজিটিভ বাংলাদেশের ব্র্যান্ডিং করা। অনুষ্ঠানে বাংলাদেশী ভিআইপি ছাড়াও মালয়েশিয়ার ভিআইপি গেস্ট উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানান।এই অনুষ্ঠানের মাধ্যমে সকলের সামনে অসাধারণ বাংলাদেশীদের অবদান তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে থেকে জানানো হয়, উক্ত প্রোগ্রামে তিনটি ক্যাটাগরিতে ভাগ করে ফাইনালি যারা সিলেক্ট হবে তাদের ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হবে। ক্যাটাগরি গুলো হলো শিক্ষক, ছাত্র- ছাত্রী এবং পেশাজীবী ও ব্যাবসায়ী। আয়োজকদের পক্ষ থেকে এটা নিশ্চিত করা হয় যে, সিলেকশন প্রক্রিয়ার সচ্ছতার জন্য বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসরদের সমন্বয়ে একটি ইভালুয়েশন কমিটি করা হয়েছে এবং পুরা সিলেকশন প্রক্রিয়া কমিটির সদস্যরা সম্পন্ন করবে। টিচার এবং পেশাজীবী সিলেকশন প্রক্রিয়া ইতিমধ্যে চলমান রয়েছে। তবে বেস্ট ছাত্র- ছাত্রী নির্বাচনের জন্য এই সপ্তাহেই গুগল ফর্ম ছাড়া হবে এবং মালয়েশিয়ায় অধ্যয়নরত স্টুডেন্টরা এতে আবেদন করতে পারবে।

সংবাদ সম্মেলন থেকে আরো জানানো হয় যে, যেহেতু বৈশাখ মাসে প্রোগ্রামটি হবে তাই বৈশাখকে উদযাপনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে যেখানে পারফর্ম করবে মালয়েশিয়ার বিভিন্ন ইউনিভার্সিটির বাংলাদেশী শিক্ষার্থী এবং প্রবাসী বাংলাদেশী। যে কোন ধরনের তথ্য এবং পরামর্শের জন্য যোগাযোগ করা যাবে এই নাম্বারে +৬০১ ৬৯৯৭০৫৫৮ এবং +৬০১ ১৬৪৫৮৩০৪৫।

উল্লেখ্য ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশেন মালয়েশিয়া (ডুয়াম)। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক কাজ করে আসছে। সংগঠনের নিজস্ব ফান্ড থেকে প্রতিবছরই অসচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদের ভর্তি সহায়তা এবং স্কলারশিপ প্রদান করা হয়। এছাড়াও সমাজের অবহেলিত এবং অসহায় মানুষদের নিয়মিতভাবে সাহায্য সহযোগিতা করে আসছে। এবারই প্রথমবারের মত এত বড় একটি আয়োজন করতে যাচ্ছে সংগঠনটি। তাই আপকামিং প্রোগ্রামের সফলতার জন্য সকলের নিকট দোয়া প্রত্যাশী এই সংগঠনটি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »