শিরোনাম :
নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০

আ. লীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানার সামনে জামায়াতের বিক্ষোভ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
সন্দেহভাজন আসামি হিসেবে শফিকুল ইসলাম সিকদার নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করে গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশ। পরে ওই নেতাকে ছাড়িয়ে নিতে বিক্ষোভ মিছিল করেন জামায়াতে ইসলামীর নেতারা। শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় ওই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে পুলিশ সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুলকে গ্রেপ্তার করে। তাকে গ্রেপ্তারের খবর পেয়ে জামায়াতের ৫০-৬০ জন নেতাকর্মী এসে হোতাপাড়া এলাকায় জয়দেবপুর থানার সামনে এসে বিক্ষোভ মিছিল করেন। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বলেন, ‘ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের পর তাকে ছাড়িয়ে নিতে কিছু লোকজন থানায় এসেছিলেন। তবে তাকে ছাড়া হয়নি। একটি মামলার সাসপেক্ট হিসেবে আনা হয়েছে তাকে। এদিকে জামায়াতে ইসলামীর গাজীপুর সদর উপজেলার নায়েবে আমির আব্দুল বারী সাংবাদিকদের জানান, শফিকুল আমাদের সংগঠনের লোক। শফিকুল সিকদার ২০১৮ সালের আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০১৮ সালের পর তিনি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন না। এ কারণে তিনি পরে জামায়াতের ফরম পূরণ করে আমাদের রাজনীতিতে যুক্ত হয়েছেন।

সন্দেহভাজন আসামি হিসেবে শফিকুল ইসলাম সিকদার নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করে গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশ। পরে ওই নেতাকে ছাড়িয়ে নিতে বিক্ষোভ মিছিল করেন জামায়াতে ইসলামীর নেতারা। শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় ওই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে পুলিশ সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুলকে গ্রেপ্তার করে। তাকে গ্রেপ্তারের খবর পেয়ে জামায়াতের ৫০-৬০ জন নেতাকর্মী এসে হোতাপাড়া এলাকায় জয়দেবপুর থানার সামনে এসে বিক্ষোভ মিছিল করেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বলেন, ‘ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের পর তাকে ছাড়িয়ে নিতে কিছু লোকজন থানায় এসেছিলেন। তবে তাকে ছাড়া হয়নি। একটি মামলার সাসপেক্ট হিসেবে আনা হয়েছে তাকে।

এদিকে জামায়াতে ইসলামীর গাজীপুর সদর উপজেলার নায়েবে আমির আব্দুল বারী সাংবাদিকদের জানান, শফিকুল আমাদের সংগঠনের লোক। শফিকুল সিকদার ২০১৮ সালের আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০১৮ সালের পর তিনি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন না। এ কারণে তিনি পরে জামায়াতের ফরম পূরণ করে আমাদের রাজনীতিতে যুক্ত হয়েছেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »