শিরোনাম :
মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ

মদ্যপ অবস্থায় বেপরোয়া ড্রাইভিংয়ে মর্মান্তিক দুর্ঘটনা: তিন শিশু সন্তানের জনকের মৃত্যু, ২৮ বছর বয়সী ইন্ডিয়ান যুবকের বিরুদ্ধে হত্যা চার্জ গঠন

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ১ এপ্রিল, ২০২৬

 মালয়েশিয়া-ক্লাং:  ক্লাংয়ে ঘটে যাওয়া এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় ২৮ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সাকত্যগানাপাথি রবিচন্দ্রন নামের ওই টেকনিশিয়ানকে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে, তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ গঠন করা হয়। এই ধারায় দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড বা ৩০ থেকে ৪০ বছরের কারাদণ্ড এবং অন্তত ১২ বেত্রাঘাতের বিধান রয়েছে।

হত্যা মামলা হওয়ায় এ বিষয়ে কোনো জবানবন্দি গ্রহণ করা হয়নি, কারণ এ ধরনের মামলার বিচার উচ্চ আদালতে হয়ে থাকে। তবে অভিযুক্ত অভিযোগটি বুঝতে পেরেছেন বলে আদালতে জানান।

এছাড়া, পৃথক একটি মামলায় সাকত্যগানাপাথি বিপজ্জনক মাদকদ্রব্য আইন ১৯৫২ এর ১৫(১)(এ) ধারায় বেনজোডায়াজেপিন (Benzo) ও টেট্রাহাইড্রোক্যানাবিনল (THC) সেবনের অভিযোগে দোষ স্বীকার করেন। এ অপরাধে সর্বোচ্চ ৫,০০০ রিঙ্গিত জরিমানা বা দুই বছরের কারাদণ্ড হতে পারে।

গত রোববার সকাল প্রায় ১১টা ৪০ মিনিটে জালান রায়া বারাত সড়কে এ দুর্ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, অভিযুক্ত উল্টো পথে গাড়ি চালিয়ে এসে মোটরসাইকেল আরোহী আমিরুল হাফিজ ওমরের সঙ্গে সংঘর্ষ ঘটান।

সংঘর্ষের তীব্রতায় আমিরুল ছিটকে গিয়ে একটি চলন্ত গাড়ির ছাদে পড়ে যান। তিন সন্তানের জনক আমিরুল ঘটনাস্থলেই মারা যান।

মামলাটি শুনানি করেন ম্যাজিস্ট্রেট খার্তিয়ায়িনি আম্বুয়ালাগান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি পাবলিক প্রসিকিউটর রাজা জাইজুল ফারিদাহ রাজা জাহারুদ্দিন। অভিযুক্তের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

শুনানির সময় নিহতের স্ত্রী আদালতে উপস্থিত ছিলেন। মামলাটি পরবর্তী শুনানির জন্য উচ্চ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »