প্রতিনিধি: রেজুয়ানা বিনতে রেজা
চোখ আমাদের দেহের অন্যতম মূল্যবান অঙ্গ। কিন্তু আধুনিক জীবনের ব্যস্ততায় এই অঙ্গটির প্রতি যত্ন নেওয়া প্রায়ই উপেক্ষিত থেকে যায়। মোবাইল, কম্পিউটার ও টেলিভিশনের অতিরিক্ত ব্যবহার আজ চোখের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শিশু ও তরুণদের মধ্যে দৃষ্টিশক্তি সমস্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে।
চিকিৎসকদের মতে, প্রতিদিন দীর্ঘ সময় স্ক্রিনে তাকিয়ে থাকা চোখের শুষ্কতা, মাথাব্যথা ও ঝাপসা দেখার মতো সমস্যা তৈরি করে। এছাড়া সূর্যের অতিবেগুনি রশ্মি থেকেও চোখকে রক্ষা করা জরুরি। এজন্য সানগ্লাস বা ইউভি-প্রটেকটেড চশমা ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
চোখের যত্নে কিছু সহজ অভ্যাস হতে পারে কার্যকর—
চিকিৎসকদের পরামর্শ, বছরে অন্তত একবার চোখ পরীক্ষা করানো উচিত। কারণ প্রাথমিক পর্যায়ে সনাক্ত হলে অনেক চোখের রোগ সহজেই নিয়ন্ত্রণ করা যায়। তাই চোখের আলো যাতে না নিভে যায়, এখনই শুরু হোক যত্ন ও সচেতনতার চর্চা।