শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

দমানসারায় টোল প্লাজার কাছে এমপিভি থেকে ৩.৩ মিলিয়ন রিঙ্গিতের শাবু জব্দ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ১ অক্টোবর, ২০২৫

কুয়ালালামপুর, ১ অক্টোবর :  মালয়েশিয়ার পুলিশ দমানসারা টোল প্লাজার কাছে পরিত্যক্ত একটি বহুমুখী যানবাহন (এমপিভি) থেকে প্রায় ১৫০ কেজি শাবু জব্দ করেছে, যার আনুমানিক বাজারমূল্য ৩.৩ মিলিয়ন রিঙ্গিত।

বুকিত আমান ট্রাফিক তদন্ত ও প্রয়োগ বিভাগ (JSPT)-এর পরিচালক দাতুক সেরি মোহদ ইউসরি হাসান বাসরি এক বিবৃতিতে জানান, গত সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে নিউ ক্লাং ভ্যালি এক্সপ্রেসওয়ের (NKVE) কিলোমিটার ১৮ দক্ষিণমুখী লেনে ঘটনাটি ঘটে।

তিনি বলেন, হাইওয়ে প্যাট্রোল টিম সন্দেহজনক গতিবিধির কারণে একটি কালো রঙের ম্যাক্সাস এমপিভি থামানোর নির্দেশ দেয়। কিন্তু চালক নির্দেশ উপেক্ষা করে দ্রুত পালিয়ে যায়, টোল ব্যারিয়ার ভেঙে ফেলে এবং পরে গাড়িটি দমানসারা টোল প্লাজার কাছে রাস্তার ডান পাশে ফেলে রেখে পালিয়ে যায়।

তল্লাশির সময় গাড়ি থেকে ছয়টি সবুজ বস্তা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ২৫টি করে ছোট প্যাকেট ছিল, যার গায়ে চীনা ভাষায় “Chinese Pin Wei” লেখা ছিল। মোট ১৫০ প্যাকেট, প্রতিটি প্রায় এক কেজি ওজনের, যার ভেতরে শাবু রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধারকৃত মাদক ও গাড়িটি আরও তদন্তের জন্য পেটালিং জয়া জেলা পুলিশ সদর দফতরের মাদক অপরাধ তদন্ত বিভাগে পাঠানো হয়েছে। মামলাটি ১৯৫২ সালের ডেঞ্জারাস ড্রাগস অ্যাক্ট-এর ৩৯বি ধারায় তদন্ত করা হচ্ছে, যা দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ডের বিধান রাখে।

পুলিশ জানিয়েছে, পলাতক চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে। এ বিষয়ে তথ্য থাকলে তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর নর ইযযাত নোরেজাইরি (০১৬-৮২৮৯৯১০) অথবা নিকটস্থ পুলিশ স্টেশনে যোগাযোগ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »