শিরোনাম :
মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু বাংলাদেশে কানাডার ৪৫০ লাখ ডলারের সহায়তার ঘোষণা বিরোধী দলের সহযোগিতা নেয়ার যোগ্যতা সরকারের নেই সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ রাশিয়াসংশ্লিষ্ট শুল্ক নিষেধাজ্ঞায় ছাড় দিলেন ট্রাম্প, স্বস্তিতে ভারত-চীন আগুন থেকে বাঁচতে টয়লেটে আশ্রয়, সেখানেই প্রাণ গেল ৪ জনের

চালককে শ্বাসরোধ করে গাড়ি ছিনতাই প্রেমিক প্রেমিকা আটক

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১২ মে, ২০২৬

পন্টিয়ান : মালয়েশিয়ার জোহর রাজ্যে এক ই-হেইলিং চালকের ওপর নৃশংস হামলা চালিয়ে গাড়ি ছিনতাইয়ের অভিযোগে এক কিশোর প্রেমিক যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেলাকার বাতু বেরেন্দামের পাংসাপুরি রাকইয়াত সুংগাই পুতাত এলাকা থেকে তাদের আটক করা হয়।

পন্টিয়ান জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট হাদজরাত হুসেইন মোহদ হুসেইন জানান, গ্রেপ্তার হওয়া সন্দেহভাজনরা হলো ১৮ বছর বয়সী এক যুবক এবং তার ১৭ বছর বয়সী প্রেমিকা।

পুলিশ জানায়, গত ১০ মে সকাল ৮টা ৫১ মিনিটে তামান নেগারা তানজুং পিয়াই এলাকায় এক ই-হেইলিং চালকের ওপর ডাকাতির ঘটনায় অভিযোগ পাওয়া যায়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, সন্দেহভাজন যুগল ডাঙ্গা বে এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে ই-হেইলিং সেবা বুক করে। পরে তারা চালককে পন্টিয়ানের সারকাত এলাকায় টাকা সংগ্রহের কথা বলে নিয়ে যায়।

পথিমধ্যে পুরুষ সন্দেহভাজন ব্যক্তি চালকের গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করে এবং তাকে গাড়ি থেকে টেনে নামিয়ে গাড়িটি নিয়ে পালিয়ে যায়।

৪০ বছর বয়সী ওই চালক গুরুতর আহত হন। তিনি জোহরের কোটা টিঙ্গি এলাকার বাসিন্দা।

পরে পুলিশ স্টুলাং লাউত এলাকায় পরিত্যক্ত অবস্থায় ছিনতাইকৃত গাড়িটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ঘটনার পর অভিযুক্তরা বাসে করে মেলাকায় পালিয়ে যায়।

পুলিশি তদন্তে আরও জানা যায়, পুরুষ সন্দেহভাজনের মাদক সেবনের প্রমাণ মিলেছে এবং তার বিরুদ্ধে আগে থেকেই ছয়টি অপরাধমূলক রেকর্ড রয়েছে। তবে কিশোরীর বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধের রেকর্ড পাওয়া যায়নি।

কর্মহীন এবং স্কুলছুট এই যুগলকে আগামী ১৮ মে পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে।

ঘটনাটি দণ্ডবিধির ৩৯৪ ধারায় ডাকাতির সময় আঘাত করা, ৩৭৯এ ধারায় যানবাহন চুরি এবং বিপজ্জনক মাদক আইন ১৯৫২-এর ১৫(১)(এ) ধারায় তদন্ত করা হচ্ছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »