শিরোনাম :
নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০

মালয়েশিয়ার জিডিপি ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ৪.৪ শতাংশ বৃদ্ধি,জীবনযাত্রার মানোন্নয়নে ৫ নতুন পদক্ষেপ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৩ জুলাই, ২০২৫

কুয়ালালামপুর, ২৩ জুলাই  :  প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম আজ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জানিয়েছেন যে মালয়েশিয়ার অর্থনীতি একটি দৃঢ় পুনরুদ্ধারের পথে রয়েছে। মাদানি অর্থনীতি কাঠামোর আওতায় গৃহীত সংস্কার, উন্নত আর্থিক ব্যবস্থাপনা এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির ফলে এই অগ্রগতি সম্ভব হয়েছে।

তিনি জানান, দেশের জিডিপি ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং দ্বিতীয় প্রান্তিকে তা ৪.৫ শতাংশে পৌঁছাবে বলে প্রত্যাশা। একইসাথে, মালয়েশিয়া গ্লোবাল প্রতিযোগিতা সূচকে ১১ ধাপ এগিয়ে এখন ২৩তম স্থানে রয়েছে।

“রিংগিত ডলারের বিপরীতে ৫ শতাংশের বেশি শক্তিশালী হয়েছে এবং বর্তমানে RM ৪.২৩ অবস্থান করছে — যা ২০২৫ সালে এশিয়ার শীর্ষ ৫ মুদ্রার মধ্যে একটি,” — বলেন প্রধানমন্ত্রী।

মানুষের জন্য প্রকৃত লাভ:
প্রধানমন্ত্রী আনোয়ার ঘোষণা করেন যে, অর্থনীতির অগ্রগতি সাধারণ মানুষের কল্যাণে প্রতিফলিত হওয়া উচিত। তার ভাষণে তিনি নিম্নলিখিত গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো ঘোষণা করেন:

বেকারত্ব হার মে ২০২৫-এ ৩.০ শতাংশে নেমে এসেছে — গত এক দশকের মধ্যে সর্বনিম্ন।

২০২৩ ও ২০২৪ সালে ২.৫ লাখের বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

ন্যূনতম মজুরি ১ আগস্ট থেকে RM ১,৫০০ থেকে বাড়িয়ে RM১,৭০০ করা হবে।

GLC ও GLIC সংস্থার ১.৫৩ লাখ কর্মচারী এখন প্রতি মাসে RM ৩,১০০ জীবিকা উপযুক্ত মজুরি পাচ্ছেন।

স্বাস্থ্যসেবায় ঘাটতি মোকাবিলায় সরকার ৪,৩০০-এর বেশি চিকিৎসক দ্রুত নিয়োগ দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

চরম দারিদ্র্য মোকাবিলায় উদ্যোগ:
সরকারের চরম দারিদ্র্য নির্মূল কার্যক্রমে ২০২৪ সালের শেষ নাগাদ ১.৫ লাখ পরিবার দারিদ্র্যের বাইরে এসেছে। আগামীকাল চালু হবে নতুন “সেজাহতেরা মাদানি” প্রকল্প, যা দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে বেসরকারি খাতকেও সম্পৃক্ত করবে।

সেজাতি মাদানি প্রকল্পে ৮,৬০০ গ্রামীণ অর্থনৈতিক কর্মসূচি চালু হয়েছে।

“কামপুং আঙ্গকাত মাদানি” এখন ২০০টি গ্রামে বিস্তৃত।

“স্কোলাহ আঙ্গকাত মাদানি” প্রকল্পে ১,০০০টি স্কুল এই বছরেই অন্তর্ভুক্ত হবে।

জীবনযাত্রার ব্যয় কমাতে ৫ বড় পদক্ষেপ:
যদিও জুনে দেশজুড়ে মুদ্রাস্ফীতির হার মাত্র ১.১% ছিল, তবুও প্রধানমন্ত্রী আনোয়ার নিম্নোক্ত ৫টি পদক্ষেপের ঘোষণা দেন:

সকল প্রাপ্তবয়স্কের জন্য RM১০০ নগদ সহায়তা (MyKad-এর মাধ্যমে):
দেশের ১৮ বছর ও তদূর্ধ্ব প্রায় ২.২ কোটি নাগরিক এই এককালীন RM১০০ মূল্যের সারাহ সহায়তা পাবেন, যা ৩১ আগস্ট থেকে ৪,১০০টিরও বেশি আউটলেটে ব্যবহারযোগ্য।

“জুয়ালান রাহমাহ মাদানি” প্রকল্পে বাজেট দ্বিগুণ:
RM ৩০০ মিলিয়ন থেকে বাড়িয়ে RM ৬০০ মিলিয়ন, যাতে ৬০০টি নির্বাচনী এলাকায় কমদামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা যায়। ২০২৫ সালে ১০টি মহাসড়কে টোল হার বাড়বে না:
এতে সরকারের ব্যয় হবে RM ৫০০ মিলিয়নের বেশি।

RON ৯৫ জ্বালানি তেলের দাম হবে RM১.৯৯ প্রতি লিটার:
লক্ষ্যভিত্তিক ভর্তুকি পদ্ধতিতে সাধারণ মানুষ উপকৃত হবেন, আর বিদেশিরা বাজারমূল্যে জ্বালানি কিনবেন।

প্রধানমন্ত্রী বলেন, “ভর্তুকির অপচয় কমাতে ও প্রকৃত উপকারভোগীদের জন্য এই ব্যবস্থা অত্যন্ত জরুরি।”

ভবিষ্যতের দৃষ্টি: বাজেট ২০২৬ ও আরএমকে-১৩
প্রধানমন্ত্রী জানান, আগামী ৩১ জুলাই উপস্থাপন করা হবে ১৩তম মালয়েশিয়া পরিকল্পনা (RMK-১৩), যা সব রাজ্যের জন্য সমতা ও ভারসাম্যপূর্ণ উন্নয়ন নিশ্চিত করবে।
তিনি বলেন,
“আমার অগ্রাধিকার সবসময় একটাই — মানুষ, মানুষ, এবং মানুষ।”

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »