শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

জাপানের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কিউশুতে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ভূতাত্ত্বিক সংস্থা সোমবার (১৩ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স

ভূমিকম্পের প্রভাবে দেশটির দক্ষিণাঞ্চলে মিয়াজাকি এবং কোটিতে ১ মিটার উচ্চতার সুনামি সতর্কতা জারি কার হয়েছে। তবে ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।

জাপানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এনএইচকের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়াজাকি শহরে ইতোমধ্যে ২০ সেন্টিমিটার উচ্চতার ঢেউয়ের রেকর্ড করা হয়েছে। প্রাদেশিক এই রাজধানী শহরে প্রায় ৪ লাখ মানুষের বসবাস রয়েছে।

এনএইচকে বলেছে, ভূমিকম্পের পর পশ্চিম জাপানের ইকাতা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কিংবা কাগোশিমা প্রিফেকচারের সেনদাই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প যে অঞ্চলে আঘাত হেনেছে তার কাছাকাছি এলাকায় দু’টি বিদ্যুৎকেন্দ্র চালু রয়েছে।

এই ভূমিকম্পটি নানকাই ট্রফের সঙ্গে সংশ্লিষ্ট কি না তা জানতে তদন্ত শুরু করেছে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ)। গত আগস্টে নানকাই ট্রফ নামে পরিচিত প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর অঞ্চলে প্রবল মাত্রার এক ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পের পর স্বাভাবিকের চেয়ে বেশি ঝুঁকির বিষয়ে প্রথমবারের মতো সতর্কতা জারি করেছিল জাপান।

 

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »