শিরোনাম :
ইরানে আজ হামলা হচ্ছে না: ট্রাম্প অক্টোবরের ২৪ দিনে এল ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

স্মৃতিশক্তি হারিয়ে মালয়েশিয়ার হাসপাতালে ভর্তি ,পরিবারের অনুসন্ধান চাই

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

উন্নত জীবনযাত্রার আশায় বিদেশে পাড়ি জমান লাখো বাংলাদেশী। এদের মধ্যে প্রতিনিয়ত বিভিন্ন সময় দুর্ঘটনায় কেউ মারা যান, আবার কারো অঙ্গহানি ঘটে, আবার কেউ স্ট্রোক করে হারিয়ে ফেলে স্মৃতি শক্তি। তেমনি এক ঘটনা ঘটেছে মালয়েশিয়াতে। এমন এক প্রবাসী গত বছর নভেম্বরে মালয়েশিয়ার জোহর বারু প্রদেশের রাস্তার পাশে স্ট্রোক করলে একটি হাসপাতালে ভর্তি করে স্থানীয় লোকজন ,চলতি বছরের জানুয়ারিতে জোহর বারু প্রদেশের ট্যাংকাত হাসপাতালে স্থানান্তর করেন । কর্তব্যরত ডাক্তার বলেন, আগে সে কিছু বলতে পারতো না চলা ফেরা করতে পারতো না। বর্তমানে সে নিজে নিজে চলাফেরা করতে পারে কিন্তু সে তার নাম, ঠিকানা, মোবাইল, পাসপোর্টসহ সবকিছু ভুলে গেছে। নিজের নাম ঠিকানা এমন কি সে নিজের পরিবার সম্পর্কে কিছুই বলতে পারছে না।

এমন পরিস্থিতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মোরশেদ আলম সরোজমিনে হসপিটালে দেখতে যান।

কাউন্সিলর মোরশেদ আলম কালবেলাকে বলেন, সে কোন কিছু মনে করে কিছুই বলতে পারছে না। সে আসলে বাংলাদেশি কিনা তার কোনো পরিচয় যেমন পাসপোর্ট খুঁজে পাওয়া যায়নি। আমি অনেকরকম ভাবে তাকে কিছু জানার চেষ্টা করি কিন্তু সে কিছু প্রকাশ করে না। এমন সময় আমি মোবাইলের মাধ্যমে বাংলাদেশের জাতীয়সংগীত তাকে শুনাই। সে এই জাতীয়সংগীত শুনে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে কিছু বলার চেষ্টা করে। এ থেকে ধারণার করা হচ্ছে সে বাংলাদেশী। আমরা চেষ্টা করবো তার পরিবার খুঁজে বের করে তাকে তার পরিবারের কাছে পৌঁছায় দেওয়ার।

এই অবস্থায় তার ছবি দেখে কেউ যদি তার পরিবারের সন্ধান দিতে পারেন তাহলে দূতাবাসে যোগযোগ করতে অনুরোধ করা হচ্ছে। অথবা +৬০১৬৫৪২২৫৯০ এই নাম্বারে হোয়াটস্যাপ এ যোগযোগ করে অনুরোধ করা হচ্ছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »