শিরোনাম :
মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মাইক্রোব্লগিং সাইট এক্সকে (সাবেক টুইটার) নিষিদ্ধ করেছে

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ১২ আগস্ট, ২০২৪
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দ্বিতীয় মেয়াদে নির্বাচিত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মাইক্রোব্লগিং সাইট এক্সকে (সাবেক টুইটার) নিষিদ্ধ করেছেন। সামাজিক যোগাযোগের মাধ্যম অনেক সময় জাতিগত বিদ্বেষ উসকানি দেয় এমনটি উল্লেখ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, তিনি এসব মাধ্যমগুলোর নীতিমালার ওপর নজর রাখবেন। সেই সঙ্গে পাকিস্তানি সামরিক বাহিনী এবং গণমাধ্যমে তার সহযোগীরা এমন প্রভাবকে ‘ডিজিটাল সন্ত্রাস’ বলে তকমা দিয়েছে।

 

প্রেক্ষাপট ভিন্ন হলেও প্রতিটি ঘটনায় যে বার্তা দিচ্ছে, তা হলো তথ্য প্রবাহের ওপর মূলধারার গণমাধ্যমের একচেটিয়া নিয়ন্ত্রণ দ্রুত হারিয়ে যাচ্ছে। এর কারণ অধিকাংশ মানুষ তাদের সংবাদ, মতামত এবং বিশ্লেষণের জন্য সামাজিক যোগাযোগের মাধ্যমের দিকে বেশি ঝুঁকছে।

বিশ্বজুড়ে গণমাধ্যমগুলো এই পরিবর্তিত পরিস্থিতিতে নতুন নতুন চ্যালেঞ্জ মোকবিলায় সংগ্রাম করে যাচ্ছে। সম্মতির মাধ্যমে বা অগোচরে হোক, সামাজিক মাধ্যমের ব্যবহার ও ব্যাপ্তি অবিশ্বাস্যভাবে ছড়িয়ে পড়েছে যাকে বিস্ফোরণ বা জাগরণের সঙ্গে তুলনা করা যায়। নিয়মনীতির তোয়াক্কা না করে কয়েক লাখ কোটি ব্যবহারকারী এসব মাধ্যমের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডনের সাবেক সম্পাদক আব্বাস নাসিরের নিবন্ধে এমনটি উঠে এসেছে।

প্রতিটি দেশ, বা ক্ষমতায় থাকা ব্যক্তিরা এই মাধ্যমকে নিয়ন্ত্রণ করতে আলাদা আলাদা পদ্ধতি প্রয়োগ করেন। উদাহরণস্বরূপ, মাদুরো প্রেসিডেন্ট নির্বাচনে জিতেছেন, কিন্তু যুক্তরাষ্ট্রের সংস্থা এমন ফলাফল পছন্দ করে না কারণ একজন বামপন্থী রাজনীতিবিদ জিতেছেন।

বছরের পর বছর ধরে মার্কিন নিয়ন্ত্রিত অবরোধের শিকার মাদুরো কিন্তু সব দোষী-ক্রুটির উর্ধ্বে নন। তার সরকারের সফলতা আরও ভালো হতে পারতো।

এদিকে যুক্তরাষ্ট্র এই নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার জন্য  অনেক ক্ষেত্রে মাদুরো সমর্থকদের মাধ্যমে সামাজিক অস্থিরতা এবং সড়কে সহিংসতাকে উসকে দেয়া, ভিডিও-টেপ করা দ্রুত ছড়িয়ে দেয়াসহ সহিংসতা ঘটিয়ে থাকে।

 

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »