শিরোনাম :
ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ ভারতে ৩.৪৫ কেজি হাইড্রোফোনিক ক্যানাবিসসহ মালয়েশীয় নাগরিক গ্রেপ্তার মালয়েশিয়ায় পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, ৩১ ইন্দোনেশীয় আটক President stresses more balanced, mutually beneficial US trade deal Tarique outlines 5-point plan to tackle Bangladesh’s energy crisis

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে পেইড সাবস্ক্রিপশন চালু করল মেটা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

সান ফ্রান্সিসকো :  Meta Platforms তাদের জনপ্রিয় প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে নতুন পেইড সাবস্ক্রিপশন সেবা চালুর ঘোষণা দিয়েছে। বিজ্ঞাপন নির্ভর আয়ের বাইরে নতুন আয়ের উৎস তৈরি করতে প্রযুক্তি জায়ান্টটির এটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মেটার প্রোডাক্ট প্রধান Naomi Gleit ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় বিশ্বব্যাপী Facebook Plus, Instagram Plus এবং WhatsApp Plus চালুর বিষয়টি নিশ্চিত করেন।

ঘোষণা অনুযায়ী, Instagram Plus ও Facebook Plus-এর মাসিক সাবস্ক্রিপশন ফি হবে ৩.৯৯ মার্কিন ডলার, আর WhatsApp Plus ব্যবহার করতে মাসে গুনতে হবে ২.৯৯ মার্কিন ডলার।

নতুন সাবস্ক্রিপশন সুবিধার আওতায় ব্যবহারকারীরা অতিরিক্ত কিছু প্রিমিয়াম ফিচার পাবেন। Instagram Plus ও Facebook Plus-এ থাকবে উন্নত অ্যানালিটিক্স, স্টোরি পুনরায় দেখার পরিসংখ্যান, বেশি দর্শকের কাছে পৌঁছানোর সুবিধা এবং প্রোফাইল কাস্টমাইজেশনের নতুন অপশন।

অন্যদিকে, WhatsApp Plus-এ থাকছে ব্যক্তিগতকরণ সুবিধা, যেমন প্রিমিয়াম স্টিকার, কাস্টম রিংটোন এবং বিভিন্ন অ্যাপ থিম।

নাওমি গ্লেইট জানান, ব্যবসা প্রতিষ্ঠান, কনটেন্ট নির্মাতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সেবার জন্যও ভবিষ্যতে আরও সাবস্ক্রিপশনভিত্তিক পরিকল্পনা আনা হবে। ধীরে ধীরে এসব সেবাকে “Meta One” নামে একক ব্র্যান্ডের আওতায় আনার পরিকল্পনাও রয়েছে কোম্পানিটির।

বিশাল অঙ্কের AI ব্যয় নিয়ে বিনিয়োগকারীদের বাড়তি নজরদারির মধ্যেই এই ঘোষণা দিল মেটা। প্রতিষ্ঠানটি চলতি বছরে AI ডেটা সেন্টার নির্মাণসহ বিভিন্ন খাতে ১২৫ বিলিয়ন থেকে ১৪৫ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত মূলধনী ব্যয়ের পূর্বাভাস দিয়েছে।

এ ঘোষণার পর শেয়ারবাজারে মেটার শেয়ারের দাম প্রায় তিন শতাংশ বেড়েছে।

এর আগে ২০২৩ সালে ইউরোপীয় ইউনিয়নের তথ্য গোপনীয়তা আইন মেনে ইউরোপে বিজ্ঞাপনমুক্ত ফেসবুক ও ইনস্টাগ্রামের পেইড সংস্করণ চালু করেছিল মেটা।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »