শিরোনাম :
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ

জিপিএ-৫ না পাওয়ায় ছাত্রীর আত্মহত্যা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৯ জুলাই, ২০২৩
নাটোরের লালপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ না পেয়ে আত্মহত্যা করা শিক্ষার্থী মোমো। ছবি : পরিবার থেকে পাওয়া
নাটোরের লালপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ না পেয়ে আত্মহত্যা করা শিক্ষার্থী মোমো। ছবি : পরিবার থেকে পাওয়া

নাটোরের লালপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ না পাওয়ায় মোমো (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার জৈতদৈবকী গ্রামের আলীর মেয়ে নিজের ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
পারিবারিক সূত্র জানায়, চলতি বছর লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় মোমো। তার আত্মবিশ্বাস ছিল জিপিএ ৫ পাবে। আজ প্রকাশিত ফলাফলে দেখা যায় সে জিপিএ ৩.৮০ পেয়েছে। এরপর থেকে বিরামহীন কান্না শুরু করে সে। কান্নাকাটির একপর্যায়ে নিজের ঘরে গিয়ে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের লোকজন বুঝতে পেরে ঘরে গিয়ে ঝুলন্ত অবস্থা থেকে তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোমোকে মৃত ঘোষণা করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন বলেন, রেজাল্ট সন্তোষজনক না হওয়ায় আত্মহত্যা করেছে মেয়েটি। এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »