শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

মালয়েশিয়ায় মানব পাচার চক্রের ২ বাংলাদেশি ও ৪ জন পাকিস্তানি গ্রেফতার

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৪ জুন, ২০২৪

মালয়েশিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে মানব পাচারের সাথে সম্পৃক্ততার সন্দেহে এয়ারপোর্টে ইমিগ্রেশনের কর্মরত ৪ জন অফিসার কে জিজ্ঞাসাবাদ করছেন মালয়েশিয়ার গোয়েন্দাসংস্থা।

বিভিন্ন গোপন তথ্যের ভিত্তিতে কুয়ালালামপুরের আশপাশের এলাকা থেকে মানব পাচারের বিরুদ্ধে অভিযানে  ২ জন বাংলাদেশি এজেন্ট এবং ৪ জন পাকিস্তানি এজেন্ট সহ পাঁচ জন ভুক্তভোগীকে আটক করেছেন মালয়েশিয়ায় গোয়েন্দাসংস্থা। তদন্তের স্বার্থে আটকৃত কারো নাম পরিচয় প্রকাশ করেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, দীর্ঘদিন ধরে মানব পাচার চক্রটি সক্রিয় ভাবে কাজ করে যাচ্ছে বলে আমাদের কাছে অনেক তথ্য আছে। এই চক্রকারীর উপর আমাদের নজরদারি চলেছে অনেক দিন ধরে। তারই ধারবাহিকতায় আজকে এদের আটক করা হয়েছে। আমাদের সংস্থা মানব পাচার কারীদের বিরুদ্ধে জিরোটলারেন্স নীতি মেনে চলছে। আমাদের এই অভিযান আরো জোরালো ভাবে চলবে। মানব পাচারকারী চক্রের যেই হোক না কেন কাউকে সামান্য ছাড় দেয়া হবে না।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »