শিরোনাম :
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ

মালয়েশিয়া-বাংলাদেশ বিমানের টিকিট এর দাম আকাশ ছোয়া

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ৯ জুন, ২০২৪

জনশক্তি রফতানির দিক থেকে দেশের চতুর্থ বৃহৎ শ্রমবাজার মালয়েশিয়া।কর্মসংস্থানের পাশাপাশি কভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধ উঠে যাওয়ায় মালয়েশিয়ায় ভ্রমণেচ্ছু বাংলাদেশীদের সাথে প্রবাসী কর্মীদের সংখ্যাও বেড়েছে । কুয়ালালামপুর টু ঢাকা টু কুয়ালালামপুর বিভিন্ন বিমানের ভাড়া আকাশ ছোঁয়া বৃদ্ধি পেয়েছে। যে টিকিটের দাম ছিল ১২০০ রিঙ্গিত( ত্রিশ হাজার টাকা ) সেই টিকিটের দাম লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়ে এখন ৩ হাজার রিঙ্গিত (৭৫ হাজার টাকা )।

ঈদের ছুটি এবং মালয়েশিয়া সরকারের দেওয়া সুযোগ নিয়ে অবৈধ অভিবাসীরা দেশে ফিরে যাচ্ছে এই সুযোগ কে পুঁজি করে টিকিট সিন্ডিকেট চক্র সক্রিয় হয়ে উঠেছে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, টিকিট যেনো সোনার হরিণ। বিভিন্ন এয়ার লাইন্স’র ওয়েবসাইটে দেখা গেছে কুয়ালালামপুর টু ঢাকা টিকিটের এই অগ্নি মূল্য। অনেকে বাংলাদেশিরা টিকিট আগে ভাগে ক্রয় করছে। আবার অনেকেই যাবার সময় টিকিট ক্রয় করবে বলে দেরী করলে বিপত্তি ঘটে দামে।

প্রবাসী বাংলাদেশীরা টিকিট কিনতে এসে হতাশ হয়ে ফেরে যেতে দেখা গেছে। সব থেকে বেশি বিপাকে পড়েছে অবৈধ অভিবাসীরা যারা মালয়েশিয়া সরকারের সামান্য জরিমানা দেওয়া সুযোগ নিয়ে দেশে ফিরে যেতে চাই। এতো দাম দিয়ে টিকিট কেটে যাওয়ার মতো টাকা জোগাড় করতে নাভিশ্বাস ফেলতে হচ্ছে।

প্রবাসী করিম বলেন, অবৈধ ভাবে অবস্থান করার কারণে মালিক ঠিক মত বেতন দেয় না। আবার যদি বলি দেশে যাবো, তাহলে আর বেতন পাবো না। এত দামি টিকিট কিনে কিভাবে দেশে যাব। এখন কাঁদা ছাড়া আর গতি নেই।

অসুস্থ প্রবাসী আরমান বলেন, অসুস্থ হওয়া জরুরি ভিত্তিতে দেশে যাওয়া দরকার কিন্তু টিকিট কিনতে এসে দেখি টিকিটের দাম দ্বিগুন বৃদ্ধি পেয়েছে। এমন অবস্থায় হলে আমার দেশে যাওয়া কঠিন।

ছুটিতে বাড়ি যেতে চাওয়া প্রবাসী করিম বলেন, সরকারের কর্মকর্তারা টিকিট সিন্ডিকেট চক্রের সাথে মিলে এই টিকিটের দাম বাড়ায়। এতে আমাদের মতো গরিব মানুষের উপর অত্যাচার করা।

প্রবাসী আব্দুল বলেন অনেক আশা করে আসছিলাম ১২ বছর পরে ঈদের সময় দেশে যাবো পরিবারের কাছে কিন্তু এতো দাম দিয়ে টিকিট কেটে দেশে যাওয়া মনে হয় হলো না।

এই বিষয় মদিনা ট্রাভেল এজেন্সির কর্মকর্তা মোকাম্মেল বলেন, এই টিকিকের দাম বৃদ্ধির কারণ কিছু অসাধু ব্যাবসায়ী সিন্ডিকেট করে এয়ারলাইন্স’র সাথে মিলে টিকিট সব কিনে নিজেদের মতো দাম বৃদ্ধি করে রাখছে । যার ফলে আমাদের মতো যারা সিন্ডিকেটে বিরোধী তারা টিকিট কাটতে গেলে দেখা যায় টিকিটি সব বিক্রি হয়ে গেছে। তখন বাধ্য হয়ে সেই বেশি দামের টিকিট আমদের কিনে প্রবাসীদের কাছে বিক্রি করতে হচ্ছে । এই ধরণের টিকিট সিন্ডিকেট চক্র যদি না থাকতো তাহলে সবাই স্বল্প মূল্যে টিকিট কিনতে পারতো।

সিভিক ট্রাভেলস এন্ড ট্যুরস এসডিএন বিএসডি মালিক রাশেদ বাদল বলনে, মালয়েশিয়া টু ঢাকার ফ্লাইটের সংখ্যা আগে যা ছিল এখনো সেটাই আছে। এক দিকে যেমন ফ্লাইটের সংখ্যা বাড়ে নাই অন্যদিকে প্রবাসীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

উএস বাংলার কান্ট্রি ম্যানেজার আবরাহার বলেন , যে কোনো কিছুর চাহিদা বাড়লে সব কিছুর দাম বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক। এটাই পৃথিবীর নিয়ম। তেমন বিমানের সংখ্যা বৃদ্ধি বাড়েনি কিন্তু টিকিট কেনার সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। ধরেন টিকিট আছে ২টা কেনার লোক আছে ৪ জন তখন সেই টিকিটের দাম বৃদ্ধি পাবে এটা কি স্বাভাবিক না? অর্থিনীতিতে আছে ডিমান বাড়ার সাথে সাথে দাম বৃদ্ধি হবে এটাই স্বাভাবিক ।

এই ছাড়াও আর কয়েকটি এয়ারলাইনস গুলোর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, এ রুটে উড়োজাহাজের টিকিট ভাড়া বেড়েছে কয়েক গুণ। আবার টিকিট পাওয়াও হয়ে উঠেছে দুষ্কর। আসন সংখ্যার তুলনায় এখন চাহিদা বেশি। এছাড়া ডলারের দাম বাড়ার কারণে ভাড়া অনেক বেশি দেখাচ্ছে। ডলারের দাম বৃদ্ধির টিকিটের দাম বৃদ্ধি করা ছাড়া কোনো উপায় নাই।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »